শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:২৫:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঢাকা মহানগরীতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

ঢাকা মহানগরীতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকা মহানগরীতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
 

মঙ্গলবার (১৯ নভেম্বর), বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ জারি করেন। একইসঙ্গে, ব্যাটারিচালিত রিকশা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজিদ সিদ্দিকী ও তাহসিনা মৃদু।
 

বর্তমানে রাজধানী ঢাকায় প্রায় ১২ লাখ রিকশা চলাচল করে, যার একটি বড় অংশ ব্যাটারিচালিত। এছাড়া, পুরোনো প্যাডেলচালিত রিকশাগুলোতেও ব্যাটারি লাগিয়ে এগুলোকে যান্ত্রিক রূপ দেওয়া হচ্ছে।
 

রাজধানীর অলিগলিতে এসব ব্যাটারিচালিত রিকশার আধিক্য দেখা যায়, বিশেষ করে রাতে। সুযোগ পেলেই এরা মূল সড়কে নেমে পড়ে।
 

ব্যাটারিচালিত রিকশাগুলোর চলাচল সবচেয়ে বেশি দেখা যায় মানিকনগর, খিলগাঁও, মান্ডা, বাসাবো, রামপুরা, বাড্ডা, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কদমতলী, সবুজবাগ, শ্যামপুর, ডেমরা, উত্তরা, ভাটারা, দক্ষিণখান, উত্তরখান, ময়নারটেক, মিরপুর, পল্লবী, মোহাম্মদপুর ও বছিলায়।
 

এই ধরনের রিকশার কারণে রাজধানীতে প্রায়শই দুর্ঘটনা ঘটে, যাতে অনেকে আহত হন এবং প্রাণহানির ঘটনাও ঘটে। যদিও ঢাকার দুই সিটি করপোরেশন বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছে, তবুও এসব অবৈধ বাহনের চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।