বাংলাদেশ — পাতা ৩৪৯
পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে স্বাধীন কমিশন গঠন
ঢাকা প্রেস নিউজ ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বিদ্রোহের সময় সেনা অফিসারদের হত্যার ঘটনা পুনঃতদন্তের জন্য সরকার একটি স্বাধীন কমিশন গঠন করেছে। আজ, সোমবার (২ ডিসেম্বর), হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চকে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জে...
হিলি স্থলবন্দর দিয়ে আলু রপ্তানি বন্ধ করল ভারত
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। অভ্যন্তরীণ বাজারে সংকট এবং দাম বৃদ্ধির কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা রোববার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে। পেঁয়াজসহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক থাকলেও আলু আমদানি পুরোপুরি বন্ধ রয়েছে। আলু আমদানি বন্ধ হওয়ার ফলে দেশের বাজারে আলুর দাম কেজি প্...
ফুলছড়িতে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ : যুবদল নেতা আহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রোববার রাত সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান (৩৭) আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় সন্ত্রাসী বাহিনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দলীয় কর্মীদের লক্ষ্য করে হামলা চালায়। এসময় শাহজাহান আহত হন। তা...
তরুণীকে গুলি করে হত্যা: রিভলবারসহ প্রেমিক গ্রেপ্তার
ঢাকা প্রেস নিউজ মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কাছে শাহিদা আক্তার (২২) নামের এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় ডিবি পুলিশ প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৩) রিভলবারসহ গ্রেপ্তার করেছে। রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাতে ভোলার ইলশা থেকে তাকে আটক করা হয়। এরপর সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম কমিটি থেকে মাজু ইব্রাহিমের পদত্যাগ
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটি থেকে মাজু ইব্রাহীম নামের এক সদস্য পদত্যাগ করেছেন। গত শুক্রবার কমিটি ঘোষণার পরপরই নিজের ফেসবুক আইডি থেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন। মাজু ইব্রাহীম লালমনিরহাট সরকারি কলেজের মাস্টার্সের পরীক্ষার্থী। তাঁর বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলায়। এর আগে শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফ...
বড়াইগ্রামে দুটি শিশু সন্তানকে নিয়ে গৃহহীন ভাবে বসবাস খ্রিস্টান সম্প্রদায়ের সুইপার পরিবার।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইলে ইউনিয়নে পার বন্নি গ্রামের জুলিয়ান বারুই (৩৫)পিতা :জেমস বারুই ও তার স্ত্রী রুমাটপ্প্য বারুই (২৫)নিজস্ব জায়গা জমি না থাকায় বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়ে দুটি কন্যা সন্তানকে নিয়ে মানবতর জীবন যাপন করছে এই সুইপার পরিবারটি। অর্থের অভাবে কখনো খেয়ে না খেয়ে দিনাতিপাত করতে হয় তাদেরকে। জুলিয়ান বাড়ুই বলেন বিভিন্ন...
কুড়িগ্রামের চরে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৭
. কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চরাঞ্চলের আট বিঘা জমির দখল নিয়ে সংঘর্ষে দু’পক্ষের সাতজন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার কৃষামত শিমুলবাড়ী চর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীদের পরিবার...
নওগাঁয় সাহিত্য পরিষদের ৭ম বর্ষপূর্তি পালিত
নওগাঁয় কবি-সাহিত্যিকদের স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ এর ৭ম বর্ষপূর্তি পালিত হয়েছে। রবিবার সন্ধায় মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টে সাহিত্য পরিষদের আয়োজনে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনের সহ-সভাপতি কবি-প্রাবন্ধিক ড.আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজলা নির্বাহী কর্মকর্তা এস.এম রবিন...
তিস্তার বুকে আলু চাষে লাভের দিন গুনছে চরাঞ্চলের কৃষক
কুড়িগ্রাম জেলার উলিপুরে তিস্তার চরাঞ্চলে বর্তমানে আলু চাষে কৃষকেরা ব্যস্ত সময়ে পার করছেন। আলু চাষে লাভবান হওয়ার কারণে এবং বাজারে ভালো দাম পাওয়ার আশায় চরাঞ্চলের কৃষকরা এই কাজে ঝুঁকে পড়েছেন। ফলস্বরূপ, চরের মাঠে আলু চাষের কাজ চলার ফলে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত নারী ও পুরুষ শ্রমিকেরা আলু চাষে নিয়োজিত রয়েছে, যেখানে প্...
চিলমারীতে আহ্বায়ক কমিটি গঠনের পরই এক সদস্যের স্বেচ্ছায় পদত্যাগ
ঢাকা প্রেস হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের কয়েক ঘন্টা পরই কমিটি থেকে এক সদস্যের স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। ঐ সদস্যের নাম মাজু ইব্রাহিম। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদে ছিলেন। তিনি তার নিজ নামের এক...
গাইবান্ধায় ভোটার হতে এসে রোহিঙ্গা যুবকসহ দুইজন আটক
ভুয়া কাগজপত্র তৈরি করে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভোটার নিবন্ধন করতে গিয়ে রোহিঙ্গা যুবকসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার ( ২ ডিসেম্বর) সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দুপুরে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পুলিশ তাদেরকে আটক করে।। আটককৃতরা হলেন, রোহিঙ্গা যুবক নুরুল আমিন (২৪...
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আমি উজ্জ্বল নতুন রাজনীতি করি না। একটি মিথ্যা সংবাদ আমার আদর্শ কেউ নষ্ট করতে পারবে না। ৩০শে নভেম্বর (শনিবার) নারায়ণগঞ্জে ফতুল্লা ইউনিয়নে বি এন পির একটি জনসভার আয়োজন করা হয়েছে।সেটা নিয়ে সকল নেতাকর্মীরা সকাল থেকেই মুটামুটি ব্যস্ত সময় পার করছিলাম, এমন সময় একজন ব্যক্তি ৬ নং ওয়ার্ডে ডুকে বিনামুল্যে পত্রিকা বিতরণ করছিলো। বিষয়টি এলাকার মানুষের কাছে একটু...
মহানগর বিএনপির র্যালীতে রাইয়ান হকের নেতৃত্বে বিশাল শোডাউন
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র্যালিতে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাইয়ান হকের নেতৃত্বে বিশাল শোডাউন করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ৩০ নভেম্বর শনিবার দুপুরে চাষাড়া মোড় থেকে মিছিল শুরু করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে মিশনপাড়া অতিক্রম করে হোসিয়ারি সমিতির সামনে মহানগর বিএনপির ম...
তারেক রহমান কে ষড়যন্ত্রমূলক মামলা থেকে বেকুসুর খালাস প্রদান করায় উত্তরায় আনন্দ মিছিল
রাজধানীর উত্তরা ১২-১৩ মোড় হতে জমজম টাওয়ার হয়ে সিঙ্গারের মোর ও কদম চত্বর ( ময়লার মোড় )পর্যন্ত এক বিশাল আনন্দ মিছিলের আয়োজন করে যুবদল ও শ্রমিক দল নেতৃবৃন্দ। মিছিলে প্রধান নেতৃত্বকারী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মিরপুর জোনের সাবেক টিম প্রদান শিমুল আহমেদ ও মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুল জাম...
বাংলাদেশিদের জন্য মেক্সিকোর ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হলো
ঢাকা প্রেস নিউজ বাংলাদেশি নাগরিকদের মেক্সিকোতে যাওয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। আগে বাংলাদেশিদের মেক্সিকোর ভিসা আবেদন জমা দিতে হলে নয়াদিল্লিতে অবস্থিত মেক্সিকান দূতাবাসের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হতো। তবে নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে ভ...
শেখ হাসিনার অর্থ পাচারের তথ্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত: শফিকুল আলম
ঢাকা প্রেস নিউজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অর্থ পাচারের ঘটনাগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, “বাংলাদেশের আর্থিক খাতে লুটপাটের যে ভয়াবহ...
ফিলিস্তিনের সংগ্রাম: জুলাই গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা - উপদেষ্টা নাহিদ
ঢাকা প্রেস নিউজ ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম বাংলাদেশের মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। এই লড়াই শুধু একটি জাতির মুক্তির আকাঙ্ক্ষাই নয়, এটি বাংলাদেশের জন্যও একটি প্রেরণার উৎস। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই জুলাই গণঅভ্যুত্থানের...
ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে: পররাষ্ট্র উপদেষ্টা
ঢাকা প্রেস নিউজ ভারতীয় গণমাধ্যমগুলো অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (১ ডিসেম্বর) রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, "ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের গণঅভ্যুত...






























