বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২৫:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ফুলছড়িতে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ : যুবদল নেতা আহত

ফুলছড়িতে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ : যুবদল নেতা আহত

ঢাকা প্রেস,গাইবান্ধা প্রতিনিধি:-


গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রোববার রাত সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান (৩৭) আহত হয়েছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় সন্ত্রাসী বাহিনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দলীয় কর্মীদের লক্ষ্য করে হামলা চালায়। এসময় শাহজাহান আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।


ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী সন্ত্রাসীরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে কিন্তু ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়।