বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২৬:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

ঢাকা প্রেস.গাজীপুর প্রতিনিধি:-
 

গাজীপুরের জয়দেবপুর থানা-পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত।
 

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক দীর্ঘ শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।
 

আসামি পক্ষের আইনজীবী ড. মো. সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে গাজীপুরের জয়দেবপুর থানার ভোগড়া বাইপাস এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে মো. হোসেন আলীকে প্রধান আসামি করে ৪১ জনের নামসহ অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলাটি করেছিলেন জয়দেবপুর থানার এসআই সৈয়দ আবুল হোসেন। পরবর্তীতে ওই মামলায় হত্যা চেষ্টার অভিযোগও আনা হয়।
 

তবে দীর্ঘ তদন্তের পর তারেক রহমানসহ ৬০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। কিন্তু শুনানি শেষে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন।
 

শুনানির সময় রাষ্ট্রপক্ষে পিপি মোস্তফা কামাল, স্পেশাল পিপি আবু তাহের নয়ন, এডিশনাল পিপি এরশাদ হোসেন এবং আসামিপক্ষে আইনজীবী ড. মো. সহিদুজ্জামান, ছিদ্দিকুর রহমান, মো. সাইফুল ইসলাম মোল্লা, নাসির উদ্দিনসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।
 

এটি গাজীপুরের মোট চারটি মামলার মধ্যে একটি, যেখানে তারেক রহমান বেকসুর খালাস পেলেন।