বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২৬:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বাংলাদেশিদের জন্য মেক্সিকোর ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হলো

বাংলাদেশিদের জন্য মেক্সিকোর ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হলো

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশি নাগরিকদের মেক্সিকোতে যাওয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। আগে বাংলাদেশিদের মেক্সিকোর ভিসা আবেদন জমা দিতে হলে নয়াদিল্লিতে অবস্থিত মেক্সিকান দূতাবাসের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হতো। তবে নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে ভিসা আবেদন করা যাবে।
 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগের প্রসার এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও উৎসাহিত করবে।
 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মেক্সিকোর অভিবাসন বিধি অনুযায়ী, বৈধ পাসপোর্টধারী এবং কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, উত্তর আয়ারল্যান্ড বা শেনজেনভুক্ত দেশের বৈধ ভিসাধারী ভ্রমণকারীরা মেক্সিকোতে ভিসা ছাড়াই ১৮০ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন।
 

এই সিদ্ধান্ত বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য মেক্সিকো ভ্রমণকে আরও সহজ এবং আকর্ষণীয় করবে বলে আশা করা হচ্ছে।