বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২৬:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলুম হবে না: আমির ডা. শফিকুর রহমান

জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলুম হবে না: আমির ডা. শফিকুর রহমান

ঢাকা প্রেস,ঝালকাঠি প্রতিনিধি:-

 

জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে জুলুম-নির্যাতনের কোনো স্থান থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
 

সোমবার (২ ডিসেম্বর) সকালে ঝালকাঠি জেলার ইউনিয়ন পর্যায়ের নেতাদের নিয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সম্মেলনে তিনি এ কথা বলেন।
 

ডা. শফিকুর রহমান বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো অফিস-আদালতে মানুষ লাঞ্ছিত হবে না। কোনো নাগরিক হয়রানির শিকার হবে না। কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাবে, শ্রমিক তার পরিশ্রমের সঠিক মূল্য পাবে, এবং বিচারক তার দায়িত্ব পালনে ন্যায়ের মানদণ্ড বজায় রাখবে।"
 

তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এসব লক্ষ্য বাস্তবায়ন করা হবে। আমরা এমন একটি দেশ চাই, যেখানে মানবিক মূল্যবোধ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।"
 

ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন।
 

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, যিনি সম্মেলনে বক্তব্য রাখেন।
 

সম্মেলন শেষে জামায়াতের আমির নেছারাবাদ এনএস কামিল মাদরাসার মাঠে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে অংশ নেন।