বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২৫:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বাগেরহাটে বিএনপির কর্মী সমাবেশে প্রতিপক্ষের হামলা: অর্ধশতাধিক আহত

বাগেরহাটে বিএনপির কর্মী সমাবেশে প্রতিপক্ষের হামলা: অর্ধশতাধিক আহত

ঢাকা প্রেস,বাগেরহাট প্রতিনিধি:-
 

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির কর্মী সমাবেশে প্রতিপক্ষের হামলায় অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহতদের ফকিরহাট, মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
 

এই ঘটনা ঘটে রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মোল্লাহাটের মাদ্রাসা ঘাট এলাকায়।


গাওলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিকেলে শুরু হওয়া এই কর্মী সমাবেশে মোল্লাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন শিকদারসহ দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল। এ সময় দলীয় বিরোধের জেরে সাবেক আহ্বায়ক শেখ হাফিজুর রহমানের নেতৃত্বাধীন একটি দল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সমাবেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং অন্তত ৫০ জন আহত হন।


মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গাওলা ইউনিয়নের এই কর্মী সমাবেশে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।


ইঞ্জিনিয়ার মাসুদ রানা জানিয়েছেন, হামলার সময় দলের নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 

তবে সাবেক আহ্বায়ক শেখ হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
 

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।