বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২৬:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

পদ্মায় ধরা পড়ল ৪৪ কেজির বিরল বাগাড় মাছ, বিক্রি ৪৮ হাজার টাকায়

পদ্মায় ধরা পড়ল ৪৪ কেজির বিরল বাগাড় মাছ, বিক্রি ৪৮ হাজার টাকায়

ঢাকা প্রেস
হরিরামপুর উপজেলা (মানিকগঞ্জ) প্রতিনিধি:-


 

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ৪৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ। রোববার (১ ডিসেম্বর) গভীর রাতে ধরা পড়া মাছটি সোমবার (২ ডিসেম্বর) সকালে শিবালয়ের আরিচা মাছের আড়তে ১,১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

 

রোববার রাত সাড়ে ৩টার দিকে হরিরামপুরের হরিণাঘাট থেকে আজিমনগরের মাঝামাঝি পদ্মায় জাল পাতেন জেলে আব্দুল মোমিনসহ আরও তিনজন। তাদের মধ্যে মোমিনের জালে আটকা পড়ে বিশাল বাগাড় মাছটি। জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা মোমিন জানান, মাছটি ধরার পর তারা আনন্দে আত্মহারা হয়ে যান। পরে আরিচা আড়তে নিয়ে গিয়ে মাছটি বিক্রি করেন।

 

জেলে আমির হামজা বলেন, “বড় মাছ জালে ধরা পড়লে আনন্দ পাই। আর ভালো দাম পেলে আরও খুশি লাগে।"
আরেক জেলে আদর আলী জানান, “এত বড় মাছ জালে তোলার পর আমাদের খুব ভালো লেগেছে। তবে এমন মাছ সবসময় ধরা পড়ে না।”

 

আরিচা মাছের আড়তদার মামুন মিয়া জানান, সোমবার সকালে মোমিন মাছটি নিয়ে আসেন। পরে ১,১০০ টাকা কেজি দরে ঢাকার এক পাইকারি ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করা হয়।

 

মানিকগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, পদ্মা নদীতে পানির পরিমাণ কমে যাওয়ায় মাছের প্রাকৃতিক পরিবেশও আগের মতো নেই। তবে এখনও মাঝে মাঝে বড় মাছ ধরা পড়ে, যা জেলেদের জন্য লাভজনক। তিনি বলেন, “নদীর পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। কারণ, বাগাড় মাছটি ইতোমধ্যেই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছে।”
 

পদ্মায় ধরা পড়া এমন বিরল মাছ জেলেদের জীবিকা ও আনন্দের উৎস। তবে এ ধরনের মাছ সংরক্ষণ এবং নদীর পরিবেশ সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।