বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২৬:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

গোপালগঞ্জে বাস দাঁড়িয়ে থাকা অবস্থায় আরেকটি বাসের ধাক্কায় ২ জন নিহত

গোপালগঞ্জে বাস দাঁড়িয়ে থাকা অবস্থায় আরেকটি বাসের ধাক্কায় ২ জন নিহত

ঢাকা প্রেস,গোপালগঞ্জ প্রতিনিধি:-

 

গোপালগঞ্জ সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অপর একটি বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
 

সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বাস মালিক ইলিয়াস কাজী (৫৫) এবং যশোর জেলার মনিরামপুরের হকার মাসুম মিয়া (৪৫)।
 

গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানী যাওয়ার পথে মা এন্টারপ্রাইজ নামের একটি লোকাল বাস গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। এই সময় খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা বাসটি একটি বাইসাইকেল চাপা দিয়ে রাস্তার খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সাইকেল চালক মাসুম মিয়া নিহত হন এবং বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।
 

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। মারাত্মক আহত ৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত ইলিয়াস কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।