বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২৫:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বড়াইগ্রামে দুটি শিশু সন্তানকে নিয়ে গৃহহীন ভাবে বসবাস খ্রিস্টান সম্প্রদায়ের সুইপার পরিবার। 

বড়াইগ্রামে দুটি শিশু সন্তানকে নিয়ে গৃহহীন ভাবে বসবাস খ্রিস্টান সম্প্রদায়ের সুইপার পরিবার। 

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইলে ইউনিয়নে পার বন্নি গ্রামের জুলিয়ান বারুই (৩৫)পিতা :জেমস বারুই ও তার স্ত্রী রুমাটপ্প্য বারুই (২৫)নিজস্ব জায়গা জমি না থাকায় বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়ে দুটি কন্যা সন্তানকে নিয়ে মানবতর জীবন যাপন করছে এই সুইপার পরিবারটি। অর্থের অভাবে কখনো খেয়ে না খেয়ে দিনাতিপাত করতে হয় তাদেরকে। জুলিয়ান বাড়ুই বলেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটাল হাট-বাজার পরিষ্কারের কাজ করে থাকেন। কিন্তু প্রায় কাজ না থাকায় অতি কষ্টে দুটি সন্তানকে নিয়ে দিনাতি পাত করতে তাদেরকে।সব সময় তাদের কাজ থাকে না তাই অর্থের অভাবে বাচ্চাদের জন্য দুধ কিনে খাওয়াতে পারেনা কখনো কখনো না খেয়েও দিন কাটে তাদের।
 

তারা বলেন আমাদের নিজস্ব কোন জমি জমা বা বসবাস করার মত কোন ঘর নেই। বর্তমান সরকারের কাছে আমার একটাই দাবি আমি একজন গৃহহীন মানুষ, আমার জন্য যদি একটি আশ্রম প্রকল্পের ঘরের ব্যবস্থা হতো, তাহলে স্ত্রী সন্তানদেরকে নিয়ে মাথা গোজার মতো একটু থাই হত।
 

বড়াইগ্রাম উপজেলার অনেক অনেকগুলো গুচ্ছগ্রাম রয়েছে এই গ্রামগুলোতে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছে। অনেকগুলো ঘর এর মধ্য হতে বিভিন্ন জায়গা হতে খালি পড়ে রয়েছে। এই খালি পড়ে থাকা ঘরের মধ্যে যদি একটি ঘরের ব্যবস্থা আমার জন্য হতো অথবা যদি একটি নতুন করে গৃহ নির্মাণ করে দিত তাহলে স্ত্রী সন্তানদেরকে নিয়ে এক মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারতাম এমনটাই জানাচ্ছিলেন পার্বন্নি গ্রামের বাসিন্দা জানান জুলিয়ান বারুই।