বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২৫:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-


 

আমি উজ্জ্বল নতুন রাজনীতি করি না। একটি মিথ্যা সংবাদ আমার আদর্শ কেউ নষ্ট করতে পারবে না।


৩০শে নভেম্বর (শনিবার) নারায়ণগঞ্জে ফতুল্লা ইউনিয়নে বি এন পির একটি জনসভার আয়োজন করা হয়েছে।সেটা নিয়ে সকল নেতাকর্মীরা সকাল থেকেই  মুটামুটি ব্যস্ত সময় পার করছিলাম, এমন সময় একজন ব্যক্তি ৬ নং ওয়ার্ডে ডুকে বিনামুল্যে পত্রিকা বিতরণ করছিলো।


বিষয়টি এলাকার মানুষের কাছে একটু সন্দেহ মনে হলে প্রথমে তাকে ডাকে এবং ভালোভাবে জিজ্ঞাসা করে এই পত্রিকা এবং আগত সংবাদের  বিষয়ে। হকার সঠিক তথ্য না দিয়ে ঘুড়িয়ে পেঁচিয়ে কথা বলাতে এলাকা বাসী সন্দেহ করে তাকে পুলিশে হস্তান্তর করে।কিছু সময় পরে আমিই ওসি শরিফুল কে বলি তাকে ছেড়ে দেওয়ার জন্য।এমন মন্তব্য করেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল।


অপর দিকে ওসি শরিফুল ইসলাম বলেন আমরা সিদ্দিকুর রহমান উজ্জ্বলের সাথে যোগাযোগ করেছি হকারের প্রতি তার কোনো অভিযোগ নেই, তাই পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। উজ্জ্বল আরো বলেন, আমি রাজনীতি করি সন্ত্রাসী করি না। ৫ এ আগষ্টের পর থেকেই একটি কুচক্রী মহল আমার পিছনে পড়ে আছে। নিজেরা তো কোনো ভালো কাজ করেই না, কেউ করলে তাতেও তাদের সমস্যা।আমি যদি তাকে মারধর করতাম তাহলে অবশ্যই থানায় কম্পিলিন করতাম। আমি কিন্ত তা করিনি, এখন তাকে কে পাঠিয়েছে কেনো পাঠিয়েছে তা আমার বোধগম্য নয়।তার বিরুদ্ধে কোনে অভিযোগ করলাম না তবুও সে আমার নামে অপ্রপচার চালালো, আমি এই অপ্রচারের জন্য দুঃখিত হয়ে নিন্দা জানাই,এবং অতি দ্রুত এই পত্রিকায় বিষয়ে মামলা করা হবে।