বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২৬:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

তরুণীকে গুলি করে হত্যা: রিভলবারসহ প্রেমিক গ্রেপ্তার

তরুণীকে গুলি করে হত্যা: রিভলবারসহ প্রেমিক গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ
 

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কাছে শাহিদা আক্তার (২২) নামের এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় ডিবি পুলিশ প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৩) রিভলবারসহ গ্রেপ্তার করেছে।
 

রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাতে ভোলার ইলশা থেকে তাকে আটক করা হয়। এরপর সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলবার উদ্ধার করা হয়।
 

তৌহিদ ঢাকার ওয়ারীর ২২ নম্বর বর্ণগ্রাম রোডের মৃত শফিক শাহ ও ময়না বেগমের ছেলে। ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছে।
 

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. ইশতিয়াক রাসেল জানান, তৌহিদ সদরঘাট থেকে লঞ্চে করে ভোলার মনপুরা দ্বীপে পালানোর চেষ্টা করছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল উদ্ধারের প্রচেষ্টা চলছে।
 

গত শনিবার (৩০ নভেম্বর) সকালে শ্রীনগরের দোগাছি এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে শাহিদার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই শাহিদার মা জরিনা খাতুন শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
 

নিহত শাহিদা ময়মনসিংহের কোতোয়ালি থানার বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। তিনি রাজধানীর ওয়ারী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।