বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২৬:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

মেহেরপুরে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

মেহেরপুরে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

ঢাকা প্রেস,মেহেরপুর প্রতিনিধি:-

 

মেহেরপুরে পেঁয়াজ ও আলুর দাম বৃদ্ধিসহ আইনবিরোধীভাবে খোলা ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনটি কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর পক্ষ থেকে আয়োজিত হয়।
 

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ভোক্তা অধিকার রক্ষার দাবিতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
 

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকসহ অন্যান্য ক্যাব নেতৃবৃন্দ।
 

এছাড়া, মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্যাব সদস্য ও মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত, ক্যাব গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম, প্রভাষক রফিকুল আলম বকুল, ক্যাব সদস্য প্রদীপ ও দিলারা জাহানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।