বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২৬:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

চাঁদপুরে মাওলানা সাদ পন্থীদের স্মারকলিপি ও সমাবেশ

চাঁদপুরে মাওলানা সাদ পন্থীদের স্মারকলিপি ও সমাবেশ

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-

 

চাঁদপুরে মাওলানা সাদ কান্ধলভী পন্থী তাবলীগ জামাতের পক্ষ থেকে দুটি দাবিতে স্মারকলিপি প্রদান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 

সোমবার (২ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়।
 

এর আগে, চাঁদপুর জেলা তাবলীগ জামাতের আমীর মাওলানা আবদুর রশিদের নেতৃত্বে হাজারো সমর্থক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে অংশ নেন।
 

স্মারকলিপিতে তাদের প্রধান দাবিটি ছিল, কোনো যৌক্তিক কারণ ছাড়া দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভী বাংলাদেশে আসতে পারছেন না। তারা অভিযোগ করেন যে, গত সাত বছর ধরে কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান শোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। উল্লেখ্য, মাওলানা সাদ পূর্বে বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন এবং আখেরি মোনাজাতও পরিচালনা করতেন। তারা এ বছর মাওলানা সাদ কান্ধলভীকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়ার জন্য জোর দাবি জানান।
 

এছাড়া, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য তারা দেশের সকল মসজিদে তাবলীগের কাজ নির্বিঘ্নে পরিচালিত হতে পারে, এমন একটি সুস্পষ্ট আদেশ জারির দাবি করেন।