বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২৬:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবিতে সংবাদ সম্মেলন

পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবিতে সংবাদ সম্মেলন

ঢাকা প্রেস,রাঙ্গামাটি প্রতিনিধি:-

 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাংলাদেশের পবিত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং বৈষম্যমূলক ধারাগুলো সংশোধন করে পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়ন করার দাবি জানিয়েছে।
 

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সভাপতি সাব্বির আহম্মদ, সাধারণ সম্পাদক সোলায়মান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, পৌর কমিটির সভাপতি মো. ইব্রাহিম প্রমুখ।
 

লিখিত বক্তব্যে সাব্বির আহম্মদ বলেন, পার্বত্য চুক্তির ২৭ বছরে পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদাবাজি এবং তাদের মধ্যে সংঘর্ষের কারণে স্থানীয় মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। ভূমি ব্যবস্থাপনার কারণে বাঙালি সম্প্রদায়ের লোকেরা বাস্তুচ্যুত হচ্ছে।
 

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার কাছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিতর্কিত ও বৈষম্যমূলক ধারাগুলো সংশোধন এবং পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মধ্যে বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়। এর পাশাপাশি, চুক্তির পুনর্মূল্যায়ন, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার অপসারণ, পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নিরাপত্তা বাহিনীর ক্যাম্প পুনঃস্থাপনের জোর দাবি জানানো হয়।