সর্বশেষ সংবাদ — পাতা ৭৭৬
পাকিস্তানে জেইউই-এফ সম্মেলনে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৪৩ জন
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার খার জেলায় এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২৩ জন। রোববার (৩০ জুলাই) বিকেলে খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার জেলায় জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) একটি সম্মেলনে এ বোমা হামলা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় জরুরি পরিস...
এমবাপ্পেকে দলে টানতে ২৭ কোটি ইউরোর বেশি খরচ করতে রাজি লিভারপুল
পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নতুন নতুন গুঞ্জনের খবর আসছে নিয়মিত। প্যারিসের ক্লাবটিতে তিনি আর থাকতে চান না। তবে এখনই দলবদল করতে তার আগ্রহ নেই। চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে তিনি অন্য কোনো ক্লাবে যেতে চান। কিন্তু পিএসজি তাকে এখনই বিদায় করতে চায়। এ নিয়ে রশি টানাটানির মাঝে জানা গেল, প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব লিভারপুল তাকে ধারে...
৩৬৯ পদে কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি
কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত দুটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই অধিদপ্তরে ১৭তম গ্রেডে ৩৬৯ জন পুরুষ ও নারী কারারক্ষী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এসব পদে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন শেষ হবে আগামী ১০ আগস্ট। পদের নাম: কারারক্ষী পদসংখ্যা: ৩৫৫ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। শুধু পুরুষ প...
চুইঝালের উপকারিতা
দক্ষিণাঞ্চলের মানুষ এই মশলার সঙ্গে অনেক পরিচিত। চুইঝালকে খুলনা অঞ্চলের ঐতিহ্য ভেবে অনেকেই মনে করেন রান্নার খাদ্যগুণ ও ঘ্রাণ বাড়াতেই এটি ব্যবহৃত হয়। কিন্তু চুইঝাল শুধু ঝাল নয়। এর রয়েছে কিছু ওষুধি গুণ। চুইঝালের শিকড়, কান্ড, পাতা, ফুল ও ফল ওষুধি গুণসম্পন্ন। আমরা সচরাচর চুইঝালের কান্ড ব্যবহার করি রান্নার জন্য। অথচ চুইঝালে ৭ দশমিক শতাংশ সুগন্ধী থাকে। ...
রামগড় উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তে কোটি টাকার ব্র্যান্ডের মোবাইল ফোনসেট জব্দ
খাগড়াছড়ি রামগড় উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় কোটি টাকার বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মোবাইল ফোনসেট জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি। জব্দ মোবাইলের মধ্যে ভিভো, স্যামসাং, টেকনো, অপ্পো, শাওমি ইত্যাদি ব্র্যান্ডের সেট আছে। জব্দ মোবাইল ফোনসেটের মধ্যে সর্বোচ্চ দুই লাখ টাকা দামের সেটও আছে বলে জানা গেছে। রবিবার (৩০ জুলাই) বেলা ১২টায় রামগড় বিজিবির জোন...
আগের তুলনায় বেড়েছে রপ্তানি ঋণের সুদহার
নতুন নীতিমালা অনুযায়ী রপ্তানি ঋণের সুদহার নির্ধারণের কথা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রি-শিপমেন্ট রপ্তানির ঋণের সুদহার হবে সর্বোচ্চ ৯ দশমিক ১০ শতাংশ। আগে রপ্তানি ঋণে সুদহার ছিল ৭ শতাংশ এবং তখন ব্যাংকঋণের সর্বোচ্চ সুদ ছিল ৯ শতাংশ। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ–সংক্রান্ত নির্দেশনা জারির মাধ্যমে রপ্তানি ঋ...
রুশ-ইউক্রেন শান্তি আলোচনা হবে সৌদি আরবে
সংকট কাটিয়ে ইউক্রেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী সপ্তাহান্তে শান্তি আলোচনার আয়োজন করতে চায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। ওয়াল স্ট্রিট জার্নালসহ বেশ কয়েকটি বার্তা সংস্থায় প্রকাশিত খবরে এতথ্য জানানো হয়। খবরে আরো বলা হয়, সৌদি আরবের জেদ্দা শহরে হবে এই শান্তি আলোচনা। বিভিন্ন পশ্চিমা দেশ, জাপান এবং ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন বল...
পবিত্র কোরআনে আবু বকর (রা.)-এর প্রশংসা
পবিত্র কোরআনে এমন অসংখ্য আয়াত আছে, যেগুলো আবু বকর (রা.)-এর মহান ব্যক্তিত্ব, ঈমানের ওপর তাঁর অবিচলতা, সত্যবাদিতা এবং ইসলামের জন্য তাঁর অবদানের স্বীকৃতি বহন করে। ঐতিহাসিক হিজরতের সফরে ‘সাওর’ গুহার ঘটনা প্রসঙ্গে আল্লাহ তাআলা তাঁকে ‘সাহেবুন্নবী’ বা নবী (সা.)-এর সঙ্গী বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘...যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিল; সে [রাসুলুল্লাহ (স...
২৯ জুলাই থেকে তিন দিনব্যাপী বাংলাদেশের চলচ্চিত্র উৎসব চলবে কলকাতার প্রেক্ষাগৃহ নন্দনে
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের। উদ্বোধন করেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার উদ্বোধন করা হলেও চলচ্চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে আজ শনিবার থেকে। আজ ২৯ জুলাই থেকে তিন দিনব্যাপী এই উৎসব হবে কলকাতার প্রেক্ষাগৃহ নন্দন-১ ও নন্দন-২-এ। এবারের...
রাজধানীর প্রবেশমুখে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা ১১টি
রাজধানীর প্রবেশমুখে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১১টি মামলা করা হয়েছে। বিস্ফোরক উদ্ধার, বাস পোড়ানো, অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় রাজধানীর ৭ থানায় এসব মামলা করা হয়েছে। এই মামলায় ৪৬৭ জনের নাম উল্লেখসহ ৫৪৭ জনকে আসামি করেছেন পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার ফারুক হোসেন বলেছেন, এসব মামলায় মোট গ্রেপ...
নকআউট পর্বে মেসির মিয়ামির প্রতিপক্ষ হবে কারা
জিততে ভুলে যাওয়া ইন্টার মিয়ামি বদলে গেল আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির ছোঁয়ায়। মেসি আসার পর যুক্তরাষ্ট্রের এই দলটি তুলে নিয়েছে টানা দ্বিতীয় জয়। ২৬ জুলাই ভোরেই লিগস কাপের ‘রাউন্ড অব ৩২’ এ খেলা নিশ্চিত করেছিল মিয়ামি। নকআউট পর্বে মেসিদের প্রতিপক্ষ কারা হবে, সেই অপেক্ষায় ছিল ফুটবলপ্রেমিরা। অবশেষে জানা গেল, মেসিদের প্রতিপক্ষের নাম। ‘রাউন্ড অব ৩২’-এ ইন্...
৩১৩ পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরির বিজ্ঞপ্তি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগে আবেদন শেষ হচ্ছে আগামী সোমবার। এই অধিদপ্তরে ১৭তম গ্রেডের একটি পদে অস্থায়ী ভিত্তিতে ৩১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম: সিপাই পদসংখ্যা: ৩১৩ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা অন...
একজিমার সমস্যার ঘরোয়া প্রতিকার
একজিমার সমস্যা ভীষণই অস্বস্তিকর ও কষ্টদায়ক। এ ক্ষেত্রে কিছুটা সতর্ক জীবনযাপনে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অনেকেই অসতর্কতাবশত এ সমস্যায় ভোগেন। জীবনযাপনে কিছু পদ্ধতি অনুসরণ করলে একজিমা থেকে রেহাই পাওয়া সম্ভব। নিয়মিত নখ কাটুন নখ বড় থাকলে চুলকে বেশ আরাম মিলে সত্য। কিন্তু একজিমা আক্রান্ত স্থানে নখ দিয়ে বেশি চুলকালে ক্ষতি হয়। তাই নখ ছোট করে রাখুন ও সম...
বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কেরানীগঞ্জে আ. লীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
বিএনপির অগ্নিসন্ত্রাস ও ভাঙচুরের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ। রবিবার (৩০ জুলাই) বিকেলে থানা আওয়ামী লীগের জিনজিরাস্থ কার্যালয়ে প্রথমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ শাহীন। সভাপতির বক্তব্যে শাহীন আহমেদ ব...
২৪ কোটি টাকার বেশি ৩ মাসে রবির মুনাফা
দেশের মুঠোফোন অপারেটর রবি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ২৪ কোটি ৪০ লাখ টাকা মুনাফা করেছে। ডেটা ব্যবসা থেকেই তাদের এ মুনাফা এসেছে বলে জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের দ্বিতীয় বৃহত্তম মুঠোফোন অপারেটর রবি। রাজধানীর গুলশানে আজ বৃহস্পতিবার রবির প্রধান কার্যালয়ে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে...
পাকিস্তানে জেইউই-এফ সম্মেলনে ভয়াবহ বোমা হামলায় নিহত ৩৫ জন
পাকিস্তানের জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) সম্মেলনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২০ জন। রবিবার (৩০ জুলাই) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাজুর জেলায় এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা ও ডন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় জরুরি পরিস্থিতি মোকাবিলা কর্মকর্তা সাদ খান বিস্ফোরণে হ...
পরকালে কালেমায়ে তাওহিদ করবে আমলের পাল্লা ভারী
কালেমায়ে তাওহিদ হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। এটি তাওহিদ তথা আল্লাহর একত্ববাদের স্বীকৃতি। এটি পরকালে আমলের পাল্লা ভারী করবে। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে আমার উম্মতের একজনকে সব সৃষ্টির সামনে আলাদা করে এনে উপস্থিত করবেন। তিনি তার সামনে ৯৯টি আমলনামার খাতা খুলে ধরবেন। প্রতিটি খাত...
ছোলার ডাল দিয়ে গরুর মাথা রান্না রেসিপি
মাংস ছাড়াও গরুর অনেক কিছু খাওয়ার আছে। জিব, মাথা, ভুড়ি, পায়া, তিল্লি—নানা উপায়ে রান্না করা যায় এসব উপকরণ। এখানে গরুর মাথা রান্নার রেসিপি দিয়েছেন ফারাহ্ সুবর্ণা উপকরণ গরুর মাথার হাড় বা মাংস ১ কেজি, ছোলার ডাল বা বুটের ডাল দেড় কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ২ চা–চামচ, রসুনবাটা ১ চা–চামচ, হলুদগুঁড়া দেড় চা–চামচ, মরিচগুঁড়া ২ চা–চামচ, ধনেগুঁড়া ১ চা–চামচ,...






























