মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৫:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৯ মের সহিংসতার ঘটনার মূলহোতা ইমরান খান

৯ মের সহিংসতার ঘটনার মূলহোতা ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গত ৯ মের সহিংসতার ঘটনার মূলহোতা। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ মন্তব্য করেছেন। খবর জিও নিউজের। 

দুর্নীতির মামলায় ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেপ্তার হন ইমরান খান। এর জেরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। সেইসময় দেশটির সামরিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ জন্য পিটিআই সমর্থক, কর্মী ও নেতাদের দায়ী করে দেশটির ক্ষমতাসীন সরকার ও সেনাবাহিনী। এ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, গত ৯ মের সহিংসতায় নারী-পুরুষ, একটি চক্র, কিছু সামরিক কর্মকর্তা এবং তাদের পরিবার এতে অংশ নিয়েছিল। 


সেনাবাহিনী ৯ মে'কে ব্ল্যাক ডে হিসেবে ঘোষণা দেন। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শেহবাজ বলেন, ৯ মের ঘটনায় জড়িতরা সামরিক নেতৃত্বের পতন চেয়েছিল। জিও নিউজের এক প্রোগ্রামের জন্য দেওয়া এ সাক্ষাৎকার আজ রোববার রাতে প্রচার হবে। 

পাক প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, পরিকল্পনাকারীরা দেশে যুদ্ধ ও নৈরাজ্য চেয়েছিল। তবে দেশটিতে ৯ মে সহিংসতার জেরে পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী এর কড়া জবাব দেওয়ার অঙ্গীকার করে। পিটিআই-এর বহু নেতা ও কর্মীকে আটক ও গ্রেপ্তার করেছে। 

এ নিয়ে পাক সেনাবাহিনী তিনজন সিনিয়র কর্মকর্তাকে চাকরিচ্যুত করে। যার মধ্যে একজন একজন লেফটেন্যান্ট জেনারেলও ছিলেন।