সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪২:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৩৬৯ পদে কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

৩৬৯ পদে কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত দুটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই অধিদপ্তরে ১৭তম গ্রেডে ৩৬৯ জন পুরুষ ও নারী কারারক্ষী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এসব পদে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন শেষ হবে আগামী ১০ আগস্ট।

পদের নাম: কারারক্ষী
পদসংখ্যা: ৩৫৫
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। উচ্চতা ১ দশমিক ৬৭ মিটার, বুকের মাপ ৮১ দশমিক ২৮ সেন্টিমিটার, ওজন ৫২ কেজি। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শুধু বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড–১৭)

পদের নাম: কারারক্ষী (নারী)
পদসংখ্যা: ১৪
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। উচ্চতা ১ দশমিক ৫৭ মিটার, বুকের মাপ ৭৬ দশমিক ৮১ সেন্টিমিটার, ওজন ৪৫ কেজি। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শুধু বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

বয়সসীমা
প্রার্থীর বয়স ২০২৩ সালের ৩০ জুন ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যাঁদের বয়স ২১ বছর (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর) অতিক্রান্ত হয়নি, তাঁরাও আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। যেকোনো তথ্য ও কারিগরী সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ অথবা টেলিটক মুঠোফোন থেকে ১২১ নম্বর কল করা যেতে পারে।