সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৪:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৩১৩ পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরির বিজ্ঞপ্তি

৩১৩ পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরির বিজ্ঞপ্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগে আবেদন শেষ হচ্ছে আগামী সোমবার। এই অধিদপ্তরে ১৭তম গ্রেডের একটি পদে অস্থায়ী ভিত্তিতে ৩১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সিপাই
পদসংখ্যা: ৩১৩
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা অন্যূন পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৮ মিটার; নারী ৫ ফুট ২ ইঞ্চি বা ১.৫৭ মিটার। বুকের মাপ অন্যূন উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি বা ৭৮ সেন্টিমিটার, সম্প্রসারিত ৩২ ইঞ্চি বা ৮২ সেন্টিমিটার। ওজন অন্যূন পুরুষ ৫০ কেজি, নারী ৪৬ কেজি। অবিবাহিত হতে হবে।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গোপালগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, বরগুনা, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বাগেরহাট, ঝিনাইদহ, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সব জেলার এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা
২০২৩ সালের ১০ জুলাই সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। কিন্তু বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২০ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি
অনলাইনে আবেদনের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।