বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ। 

রোববার (৩০ জুলাই) যাত্রাবাড়ী মোড় থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এরপরে যাত্রাবাড়ী পার্ক শান্তি সমাবেশ করে যুবলীগের নেতাকর্মীরা। 


ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক, ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক গাজী সারোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে সংগঠনটি দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাতের পরিচালনায় শান্তি সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন হেলাল। 


এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহীর সদস্য এ বি এম আরিফ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরিফ পলাশ।

এছাড়া বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অংশ নেয় দক্ষিণ যুবলীগের ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও  সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।