মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৫:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানে জেইউই-এফ সম্মেলনে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৪৩ জন

পাকিস্তানে জেইউই-এফ সম্মেলনে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৪৩ জন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার খার জেলায় এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২৩ জন। রোববার (৩০ জুলাই) বিকেলে খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার জেলায় জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) একটি সম্মেলনে এ বোমা হামলা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় জরুরি পরিস্থিতি মোকাবিলা কর্মকর্তা সাদ খান বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, জেইউআই-এফ দলটির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের পেশওয়ার ও তিমারগেরায় হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিনিধি জানিয়েছেন, এ ঘটনায় স্থানীয় একজন সাংবাদিকও আহত হয়েছেন।  টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজনকে দেখা গেছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল ঘিরে রাখেন।

বিস্ফোরণের পর জেইউআই-এফ নেতা হাফিজ হামদুল্লাহ পাকিস্তানের জিও নিউজকে বলেছেন, আজ এই সম্মেলনে তারও যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি যেতে পারেননি। 

হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমি এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর পেছনে থাকা ব্যক্তিদের একটি বার্তা দিতে চাই যে, এটা জিহাদ নয়, সন্ত্রাসবাদ।’এ হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হাফিজ হামদুল্লাহ।