বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫৪:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •

চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ

চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ

ডেস্ক নিউজ, ঢাকা প্রেস:

 

 

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম পলাশ। জেলার ‘ক’ ক্যাটাগরিতে তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা এবং সার্বিক পুলিশি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেছেন বলে সংশ্লিষ্ট মহলে জানা গেছে।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ওসি সাজেদুল ইসলাম পলাশ দাউদকান্দি মডেল থানার সব কর্মকর্তা, পুলিশ সদস্য এবং তাঁর দায়িত্ব পালনে সহযোগিতাকারী সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি এ সম্মাননাকে থানার সব কর্মকর্তা ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতেও পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় দাউদকান্দি মডেল থানার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।