বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:২৭:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজধানীর প্রবেশমুখে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা ১১টি

রাজধানীর প্রবেশমুখে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা ১১টি

রাজধানীর প্রবেশমুখে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১১টি মামলা করা হয়েছে। বিস্ফোরক উদ্ধার, বাস পোড়ানো, অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় রাজধানীর ৭ থানায় এসব মামলা করা হয়েছে।

এই মামলায় ৪৬৭ জনের নাম উল্লেখসহ ৫৪৭ জনকে আসামি করেছেন পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার ফারুক হোসেন বলেছেন, এসব মামলায় মোট গ্রেপ্তার ১৪৯ জন।


এদিকে গতকাল সংঘর্ষের ঘটনায় আরও অন্তত তিনটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি।

গত শুক্রবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে দলটি। সেই মহাসমাবেশ থেকে গতকাল শনিবার ঢাকার প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়। অবস্থান কর্মসূচিতে ঢাকার বিভিন্ন স্থানে বিএনপির নেতা–কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ডিএমপি সূত্র জানায়, গতকাল মাতুয়াইলে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় কদমতলী থানায় পুলিশ বাদী হয়ে যে মামলা করেছেন, সেখানে ৭০ জনকে আসামি করা হয়েছে।


সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে বাস পোড়ানোর ঘটনায় করা একটি মামলায় ৬১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জুম্মন হোসেনসহ ১০৯ জনকে আসামি করা হয়েছে

এছাড়া উত্তরায় গতকালের সংঘর্ষের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় দুটি মামলা হয়েছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা দুটি করা হয়েছে।