বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:০২:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নকআউট পর্বে মেসির মিয়ামির প্রতিপক্ষ হবে কারা

নকআউট পর্বে মেসির মিয়ামির  প্রতিপক্ষ হবে কারা

জিততে ভুলে যাওয়া ইন্টার মিয়ামি বদলে গেল আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির ছোঁয়ায়। মেসি আসার পর যুক্তরাষ্ট্রের এই দলটি তুলে নিয়েছে টানা দ্বিতীয় জয়। ২৬ জুলাই ভোরেই লিগস কাপের ‘রাউন্ড অব ৩২’ এ খেলা নিশ্চিত করেছিল মিয়ামি। নকআউট পর্বে মেসিদের প্রতিপক্ষ কারা হবে, সেই অপেক্ষায় ছিল ফুটবলপ্রেমিরা।

অবশেষে জানা গেল, মেসিদের প্রতিপক্ষের নাম। ‘রাউন্ড অব ৩২’-এ ইন্টার মিয়ামির প্রতিপক্ষ ফ্লোরিডারই আরেক ক্লাব ওরল্যান্ডো সিটি। ২ আগস্ট ইন্টার মিয়ামির ঘরের মাঠ ডিআরভি পিঙ্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচে জিতলে শেষ ষোলোর জন্য কোয়ালিফাই করবে মেসি বাহিনী।

নিজেদের গ্রুপে টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে নকআউটে কোয়ালিফাই করে ইন্টার মিয়ামি। দুই ম্যাচে মেসি করেছেন ৩ গোল ও এক অ্যাসিস্ট। অন্যদিকে, দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে সেরা হয়েছে ওর‌ল্যান্ডো সিটি। আজ রবিবার ভোরে মেক্সিকোর ক্লাব সান্তোস লাগুনাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ওরল্যান্ডো।