বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:০৪:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লঙ্কান প্রিমিয়ার লিগে অভিষেকেই ফিফটি বাংলাদেশের তরুণ ব্যাটার হৃদয়ের

লঙ্কান প্রিমিয়ার লিগে অভিষেকেই ফিফটি বাংলাদেশের তরুণ ব্যাটার হৃদয়ের

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অভিষেকেই দারুণ ব্যাট করেছেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। রবিবার রাতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কলম্বো স্টাইকার্স ও জাফনা কিংস। 

সেই ম্যাচে জাফনা কিংসের হয়ে অর্ধশত হাঁকিয়েছেন হৃদয়। টসে হেরে আগে ব্যাট করতে নামে জাফনা। ৪০ রানে দুই পড়ার পর উইকেটে আসেন হৃদয়। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৩৯ বলে ৪টি চার আর একটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৫৪ রান করেন তাওহীদ হৃদয়। 


তার ফিফটিতে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করে জাফনা। এছাড়া ২৫ রান করেন দুনিত উইলালেঞ্জ। মাত্র ৭ বলে ১৪ রান করেন অধিনায়ক থিসেরা পেরেরা। ১৬ বলে ২২ রান করে প্রাইমেল পেরেরা।

১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫২ রানে অলআউট হয়ে যায় কলম্বো স্ট্রাইকার্স। নিরোশান ডিকভেলা সর্বোচ্চ ৩৪ বলে ৫৮ রান করেন।

কিন্তু বাকিরা আর দাঁড়াতেই পারেননি। ১৯.৪ ওভারে অলআউট হয় ১৫২ রানে। প্রথম ম্যাচেই ২১ রানের ব্যবধানে জয় তুলে নেয় জাফনা কিংস। ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন জাফনার বিজয়াকান্ত বিয়াসকান্ত।