মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ছোলার ডাল দিয়ে গরুর মাথা রান্না রেসিপি

ছোলার ডাল দিয়ে গরুর মাথা রান্না রেসিপি

মাংস ছাড়াও গরুর অনেক কিছু খাওয়ার আছে। জিব, মাথা, ভুড়ি, পায়া, তিল্লি—নানা উপায়ে রান্না করা যায় এসব উপকরণ। এখানে গরুর মাথা রান্নার রেসিপি দিয়েছেন ফারাহ্‌ সুবর্ণা

উপকরণ
গরুর মাথার হাড় বা মাংস ১ কেজি, ছোলার ডাল বা বুটের ডাল দেড় কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ২ চা–চামচ, রসুনবাটা ১ চা–চামচ, হলুদগুঁড়া দেড় চা–চামচ, মরিচগুঁড়া ২ চা–চামচ, ধনেগুঁড়া ১ চা–চামচ, জিরাগুঁড়া ২ চা–চামচ, আস্ত গরমমসলা (এলাচি, লবঙ্গ, দারুচিনি ৩–৪টি করে), তেজপাতা ৩টি, তারা মসলা ১টি, আস্ত কাঁচা মরিচ ৭–৮টি, লবণ স্বাদমতো, তেল পৌনে ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ

প্রণালি
গরুর মাথা ভালো করে ধুয়ে নিতে হবে। বুটের ডাল আধা সেদ্ধ করে নিতে হবে। প্যানে তেল গরম করে আস্ত গরমমসলা, তেজপাতা ফোড়ন দিন। তাতে পেঁয়াজকুচি দিয়ে সোনালি করে ভেজে কাঁচা মরিচ আর পেঁয়াজ বেরেস্তা বাদে বাকি সব মসলা কষান। এবার তাতে গরুর মাথা দিয়ে ভালো করে কষাতে হবে। পানি শুকিয়ে গেলে অল্প অল্প গরম পানি দিয়ে আরও দুবার কষাতে হবে। তারপর অল্প পানি দিয়ে ঢেকে দিন। মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে আধা সেদ্ধ বুটের ডাল দিয়ে আবারও একটু কষান। সেদ্ধ না হওয়া পর্যন্ত প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। লক্ষ রাখতে হবে, বুটের ডাল যেন গলে না যায়। একদম শেষ পর্যায়ে বেরেস্তা আর আস্ত কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে চুলার আঁচ কমিয়ে দমে রাখতে হবে ৮–১০ মিনিট। একসময় মরিচ সেদ্ধ হয়ে ঘ্রাণ ছড়িয়ে পড়বে, তেলও ওপরে উঠে আসবে। গরম ভাত বা পরোটার সঙ্গে দারুণ জমে যায় এই খাবার।