মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

একজিমার সমস্যার ঘরোয়া প্রতিকার

একজিমার সমস্যার ঘরোয়া প্রতিকার

একজিমার সমস্যা ভীষণই অস্বস্তিকর ও কষ্টদায়ক। এ ক্ষেত্রে কিছুটা সতর্ক জীবনযাপনে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অনেকেই অসতর্কতাবশত এ সমস্যায় ভোগেন। জীবনযাপনে কিছু পদ্ধতি অনুসরণ করলে একজিমা থেকে রেহাই পাওয়া সম্ভব। 

নিয়মিত নখ কাটুন
নখ বড় থাকলে চুলকে বেশ আরাম মিলে সত্য। কিন্তু একজিমা আক্রান্ত স্থানে নখ দিয়ে বেশি চুলকালে ক্ষতি হয়। তাই নখ ছোট করে রাখুন ও সমান করে নিন। 

কটনের জামা পরুন
গায়ে নাইলন কিংবা পলিস্টারের কাপড় দেয়া উচিত না। এরা তাপ বের হতে দেয়না। তাই চেষ্টা করুন শতভাগ কটনের জামা গায়ে দিতে। শীতে পশমের জামা গায়ে চাপান। 

ঢিলেঢালা জামা পরুন
ঢিলেঢালা জামা পরার অভ্যাস করুন। লুজ ফিটিং জামা একজিমার যন্ত্রণা থেকে কিছুটা রেহাই দেয়। 


নতুন জামা গায়ে দেয়ার আগে ধুয়ে নিন
নতুন জামা তৈরির সময় কিছু ক্যামিকেল থাকে যা ত্বকের ক্ষতি করে৷ তাই নতুন জামা কেনার পর ধুয়ে নিন। ধুয়ে নতুন জামা গায়ে চাপালে একজিমার সমস্যা বাড়বে না। 

জামার ট্যাগ খুলে ফেলুন
সেনসিটিভ ত্বকে জামার ট্যাগ বা বাড়তি অংশ সমস্যা করতে পারে। সচরাচর এগুলো চুলকানি বাড়ায়৷ তাই সময় হলে জামার ট্যাগ খুলে ফেলুন। 


হাতে গ্লাভস পরুন
হাতে একজিমা থাকলে গ্লাভস ব্যবহার করুন। রাতে ঘুমানোর আগে কুসুম গরম পানিতে হাত ধুয়ে অয়েন্টমেন্ট ব্যবহার করুন। 

রাতে গোসল করুন
রাতে কুসুম গরম পানিতে গোসলের অভ্যাস করুন। চেষ্টা করবেন পনেরো মিনিটের মতো গোসল করার। এতে একজিমার যন্ত্রণা কিছুটা হলেও প্রশমিত হবে। 

হালকা সাবান ব্যবহার করুন
গায়ে দেয়ার সাবান কম ফ্লেভারফুল হলেই ভালো। এতে ত্বকের ক্ষতি কম হয়। দেখেশুনে একটা ভালো সাবান ব্যবহার করুন।