মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দীর্ঘদিন আচার সংরক্ষণ করে রাখার উপায়

দীর্ঘদিন আচার সংরক্ষণ করে রাখার উপায়

আচার করার জন্য শ্রম লাগে। আগ্রহ লাগে৷ আবার এটাও মনে রাখতে হবে, আচার সংরক্ষণ করা চাট্টিখানি কথা না। বয়ামে রেখে দিলে কয়েকদিন পর আচারে তেল চিটচিটে একটি ঘ্রাণ ছড়ায়। এমনকি আচারের স্বাদও প্রভাবিত হয়। তাই আচার ভালো রাখার জন্য কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।

রোদে দেবেন
আচার মাঝেমধ্যেই রোদে দেবেন। বাড়িতে আচার বেশি খাওয়া না হলে আমরা ফ্রিজেই তা সংরক্ষণ করি। তবে মাঝেমধ্যে ফ্রিজ থেকে বের করে আচার রোদে দিন। 

বেশি তেল দিন
আচারের স্বাদ নষ্ট হয় যখন এর ভেতর বাতাস ঢোকে। আর এজন্য আচারে প্রচুর তেল ব্যবহার করা জরুরি৷ আচারের ওপর তেলের আস্তরণ থাকলে তা বাতাস ঢুকতে বাধা দেয়৷ তাই তেল ব্যবহার করুন। 

আচার রাখবেন কাঁচের কৌটায়
আচার ভুলেও প্লাস্টিকের কৌটায় রাখবেন না। আচার সবসময় রাখতে হবে কাঁচের বয়ামে। কাঁচের বয়ামে আচারের গুণগতমান অনেক ভালো থাকে। 

ফ্রিজ থেকে বেশিক্ষণ বাইরে রাখবেন না
রোদে দেয়ার জন্য বের করলে আলাদা হিসেব। কিন্তু খাওয়ার জন্য ফ্রিজ থেকে বের করার পর বেশিক্ষণ আচার বাইরে রাখবেন না। বাতাস লেগে আচারের স্বাদ নষ্ট হতে পারে।