সর্বশেষ সংবাদ — পাতা ৪৮৮
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে আজ ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসন , জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং জেলা একিভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে র্যালি ও আলোচনা সভায় "হাতে দেখলে সাদাছড়ি এগিয়ে এসে সহায়তা করি"- এই প্রতিপ...
সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থান, বিশেষ আইনে গ্রেপ্তারের হুমকি: উপদেষ্টা আসিফ মাহমুদ
ঢাকা প্রেস নিউজ দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “আগে যে সিন্ডিকেট ছিল তা আওয়া...
মিরপুর-১০ মেট্রো স্টেশন মেরামতে খরচ হয়েছে প্রায় ১ কোটি টাকা
ঢাকা প্রেস নিউজ মিরপুর-১০ মেট্রো স্টেশনকে মাত্র ১ কোটি ২৫ লাখ টাকা খরচ করে মেরামত করে চালু করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গত ১৯ জুলাই ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রায় তিন মাস বন্ধ থাকার পর স্টেশনটি আবার যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমান ছিল, স্টেশ...
শ্রীপুরে অবৈধ গ্যাস সংযোগ: বিস্ফোরণের আশঙ্কা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে গোটা এলাকায় বিপদ সৃষ্টি হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে স্থানীয় এক ব্যক্তি অবৈধভাবে গ্যাসের সংযোগ দিচ্ছেন। এই অবৈধ সংযোগগুলি ত্রুটিপূর্ণ হওয়ায় যেকোনো সময় বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের প্রায় শতাধ...
মির্জাপুর ক্যাডেট কলেজের চমকপ্রদ সাফল্য: শতভাগ জিপিএ-৫
টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ আবারো একবার শিক্ষাজগতে ঝড় তুলেছে। এইচএসসি পরীক্ষায় কলেজের সমস্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনে অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করেছে। আর এই সাফল্যের পিছনে রয়েছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম। ৪৮ জন ক্যাডেটের মধ্যে ৪৬ জন গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে, যা কলেজের জন্য এক বিরাট...
আশুলিয়ায় ১০ টন নিষিদ্ধ পলিথিনসহ ট্রাক জব্দ, দুই গ্রেপ্তার
ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ায় ১০ টন নিষিদ্ধ পলিথিন বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় পুলিশের একটি অভিযানে এই ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ লাখ টাকা। গ্রেপ্তার ব্যক্তি...
কুয়াকাটার সম্প্রীতির মহানগর: মসজিদ-মন্দিরের পাশাপাশি
পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকত। একই পথ, মাঝখানে মাত্র ৩ ফুটের একটি ইটের দেয়াল। এই দেয়াল জমির সীমানা নির্ধারণ করে, কিন্তু মনের দেয়ালে কোনো রেখা টানে না। একই পথ ধরে মুসলমানরা মসজিদে যায়, সনাতনীরা মন্দিরে। সময় করে আজান, নামাজ, পূজা অর্চনা। এক পাশে ধূপের সুবাস, অন্য পাশে আতরের ঘ্রাণ। এক পাশে কোরআনের মধুর আবৃত্তি, অন্য পাশে গীতার মন্ত্র। এভাব...
পলাশবাড়ীতে সোনালীকা ডে উপলক্ষে বার্ষিক সার্ভিস ও মতবিনিময়
গাইবান্ধার পলাশবাড়িতে এসিআই মোটরস লিঃ কোম্পানির আয়োজনে সোনালীকা ডে -২০২৪ উপলক্ষে বার্ষিক সার্ভিসিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই অক্টোবর সোমবার পলাশবাড়ী উপজেলার মহদীপুরে দিনব্যাপী স্থানীয় ডিলার ওয়াহেদুজ্জামান সরকার এর সভাপতিত্বে সভায় এসিআই কোম্পানির সোনালিকা ট্রাক্টরের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলার এরিয়া...
আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি: ১৬ বাংলাদেশি জেলে দেশে ফিরলেন
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হেফাজত থেকে ১৬ জন বাংলাদেশি জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৪ অক্টোবর সন্ধ্যায় মিয়ানমারের নাফ নদী পাড়ে এই জেলেদের বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়। জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর কক্সবাজারের নুনিয়ারছড়া থেকে মাছ ধরতে যাওয়া এই জেলেদের একটি ডাকাত...
উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠান
উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা শেষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ ১৫ অক্টোবর ২০২৪ মঙ্গলবার সকাল ১১ টায় উত্তরা আজমপুর, আমির কমপ্লেক্সের সামনে হাজার হাজার মানুষের মাঝে লিফলেট বিতরন করা হয় এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএনসিসি-র মেয়র প্রা...
মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একই পরিবারের চারজনের মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় একটি দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে একই পরিবারের চারজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। নিহতরা হলেন কাজল রেখা (২৫), নূরজাহান (৫০), শিরিনা (২৫) এবং একজন সাত মাসের শিশু।...
শিক্ষায় সাফল্য, জীবনে বঞ্চিত: গুলিতে নিহত নাফিসা
ঢাকা প্রেস নিউজ দেশের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিনটি নাফিসা হোসেন মারওয়ার পরিবারের জন্য আনন্দ আর শোকের মিশেলে ভরা। দেশের হাজার হাজার শিক্ষার্থীর মতো নাফিসাও ৪.২৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু আন্দোলনে নিহত হওয়ায় সে আর তার সাফল্যের আনন্দ উপভোগ করতে পারবে না। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া ১৭ বছর বয়সী ন...
বগুড়ায় আমনে বাম্পার ফলনের আশায় কৃষক
বগুড়ার ১২টি উপজেলায় চলতি রোপা-আমন মৌসুমে এক লাখ ৮২ হাজার ৫২০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চাষাবাদ হয়েছে এক লাখ ৮৪ হাজার ৪৯০ হেক্টর জমিতে। এবার রোপা-আমনে বাম্পার ফলনের আশায় রয়েছেন এ জেলার কৃষক। বগুড়া উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার খ্যাত জেলা। রকমারি ফসল ফলানোর দিকে সারাদেশে এ জেলার কৃষকদের একটা আলাদা পরিচিত রয়েছে। এখানকার উৎপাদিত...
ছেলের ফলাফল শুনে রায়হানের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন
গত ৫ আগস্ট, বাড্ডায় বিজয় মিছিলে যোগদান করার সময় পুলিশের গুলিতে নিহত হন মো. রায়হান। তার মৃত্যুতে গোটা দেশ শোকাহত হয়ে পড়ে। রায়হানের মৃত্যুর প্রায় আড়াই মাস পর, তার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জিপিএ ২.৯২ নিয়ে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের...
ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব: এক জনসমুদ্রের সৃষ্টি
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত শুক নদীর বুড়ির বাঁধ প্রতি বছর শীতের শুরুতেই মাছ ধরার উৎসবের আয়োজন করে থাকে। এই উৎসব এতটাই জনপ্রিয় যে, সারা এলাকা থেকে মানুষের ঢল নামে এই বাঁধে। এক দিনের মেলা নয়, এক সংস্কৃতি সোমবার (১৪ অক্টোবর) বিকেলে বাঁধের গেট খুলে দেওয়া হলেই শুরু হয় এই উৎসব। পরের দিন থেকেই হাজার হাজার মান...
রোহিঙ্গা যুবকের ভারত যাত্রার চেষ্টা ব্যর্থ, দহগ্রাম সীমান্তে আটক
লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় জামাল হোসেন (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন মঙ্গলবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১৪ অক্টোবর) রাতে স্...
হিলি বন্দর আবারও সচল: আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
দীর্ঘ ছয় দিনের বন্ধের পর আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৯ অক্টোবর থেকে এই বন্দরটি বন্ধ ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ভারত থেকে একটি কাঁচামরিচ বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রমের পুনঃশুরু হয়। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিক...
দৌলতদিয়ায় ছাত্রদল কর্মী হত্যার দুই আসামি গ্রেপ্তার
রাজবাড়ী: দৌলতদিয়া যৌনপল্লীতে ছাত্রদল কর্মী ফারুক সরদারকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গত সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতদিয়া ঘাট এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এই দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি ফজল শেখ (৪০) এবং তদন্তে প্রাপ্ত আসামি ইউসুফ মন্ড...






























