শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৪:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রোহিঙ্গা যুবকের ভারত যাত্রার চেষ্টা ব্যর্থ, দহগ্রাম সীমান্তে আটক

রোহিঙ্গা যুবকের ভারত যাত্রার চেষ্টা ব্যর্থ, দহগ্রাম সীমান্তে আটক

ঢাকা প্রেস
লালমনিরহাট প্রতিনিধি:-



লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় জামাল হোসেন (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন মঙ্গলবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১৪ অক্টোবর) রাতে স্থানীয় পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের গুচ্ছগ্রাম এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ০৭/১৩-এস এলাকা থেকে স্থানীয়রা রোহিঙ্গা যুবককে আটক করেন। আটক জামাল হোসেন মিয়ানমারের আকিয়ার জেলার মন্ডু থানার শীলখালী গ্রামের শামসুল আলমের ছেলে। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক আই-৯ এ বসবাস করেন।
 

বিজিবি সূত্র জানায়, জামাল হোসেন সোমবার সন্ধ্যায় গুচ্ছগ্রাম এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ০৭/১৩-এস হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে বাংলাদেশে ফিরে আসেন তিনি। এসময় স্থানীয় লোকজন সীমান্তের আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাকে আটক করে দহগ্রাম বিওপিতে সোপর্দ করেন।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল হোসেন স্বীকার করেছেন, ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে তাকে পাটগ্রাম থানায় সোপর্দ করে বিজিবি।