শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৫:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

হিলি বন্দর আবারও সচল: আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

হিলি বন্দর আবারও সচল: আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

ঢাকা প্রেস
হিলি প্রতিনিধি:-



 

দীর্ঘ ছয় দিনের বন্ধের পর আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৯ অক্টোবর থেকে এই বন্দরটি বন্ধ ছিল।
 

দুপুর সাড়ে ১২টার দিকে ভারত থেকে একটি কাঁচামরিচ বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রমের পুনঃশুরু হয়। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন জানিয়েছেন, কাঁচামরিচের পাশাপাশি পেঁয়াজসহ বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে।
 

অন্যদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানিয়েছেন, দুর্গাপূজার সময় বন্দর বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিকভাবে চালু ছিল। বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করতে পেরেছেন।

এই পুনঃশুরুর মধ্য দিয়ে হিলি স্থলবন্দরের ব্যস্ততা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।