শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পলাশবাড়ী ফকিরহাট মহিলা কলেজে কেউই পাশ করেনি!

পলাশবাড়ী ফকিরহাট মহিলা কলেজে কেউই  পাশ করেনি!

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-


দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ থেকে কেউ পাস করেনি।

১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ আবু তাহের খন্দকার নব।

তিনি বলেন, ফকিরহাট মহিলা কলেজ থেকে এ বছরের রিয়া খাতুন ও রাফিয়া আক্তার নামের দুই শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

তারা ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা সম্পন্ন করেছে।

আজ ফল প্রকাশে ওই দুই শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। অর্থাৎ আমাদের কলেজ থেকে এ বছর কেউ পাস করেনি। গত বছরেও শতভাগ অকৃতকার্যের তালিকায় ছিল এই কলেজ।

ফকিরহাট মহিলা কলেজ অধ্যক্ষ আবু তাহের খন্দকার নব আরও বলেন, শুধুমাত্র পাঠদানের অনুমতি নিয়ে কলেজটি চালানো হয়। এরই মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠানটি প্রায় বন্ধ হওয়ার পথে বসেছে।