শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩০:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি: ১৬ বাংলাদেশি জেলে দেশে ফিরলেন

আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি: ১৬ বাংলাদেশি জেলে দেশে ফিরলেন

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


 

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হেফাজত থেকে ১৬ জন বাংলাদেশি জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

গত ১৪ অক্টোবর সন্ধ্যায় মিয়ানমারের নাফ নদী পাড়ে এই জেলেদের বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়। জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর কক্সবাজারের নুনিয়ারছড়া থেকে মাছ ধরতে যাওয়া এই জেলেদের একটি ডাকাত দল আক্রমণ করে মিয়ানমারের বঙ্গোপসাগরীয় অঞ্চলে ফেলে দেয়। পরে তারা আরাকান আর্মির হাতে পড়ে।
 

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন, জেলেদের আটকের খবর পেয়ে বিজিবি মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এবং তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।
 

কক্সবাজারের রামু উপজেলার তুরিঙ্গাকাটা গ্রামের মৃত হোসেন আহমেদের ছেলে মো. ইসমাইল (২৭), কক্সবাজার সদরের মৃত কেফায়েত উল্লাহর ছেলে আব্দুল হাফেজ (২৮)  এবং আরও অনেকে।

বিজিবি এই জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।