শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মিরপুর-১০ মেট্রো স্টেশন মেরামতে খরচ হয়েছে প্রায় ১ কোটি টাকা

মিরপুর-১০ মেট্রো স্টেশন মেরামতে খরচ হয়েছে প্রায় ১ কোটি টাকা

ঢাকা প্রেস নিউজ


মিরপুর-১০ মেট্রো স্টেশনকে মাত্র ১ কোটি ২৫ লাখ টাকা খরচ করে মেরামত করে চালু করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

 

গত ১৯ জুলাই ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রায় তিন মাস বন্ধ থাকার পর স্টেশনটি আবার যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমান ছিল, স্টেশনটি পুনরায় চালু করতে অনেক বেশি সময় এবং অর্থ ব্যয় হবে। তবে দেশীয় সম্পদ এবং অন্যান্য স্টেশন থেকে যন্ত্রাংশ নিয়ে দ্রুত কাজ শেষ করে স্টেশনটি চালু করা সম্ভব হয়েছে।
 

ফাওজুল কবির খান আরও জানান, মিরপুর-১০ স্টেশন ছাড়াও কাজীপাড়া স্টেশনকেও মেরামত করে চালু করা হয়েছে। দুটি স্টেশন মেরামতে মোট খরচ হবে প্রায় ১৮ কোটি ৮৫ লাখ টাকা। তিনি স্পষ্ট করেছেন যে, স্টেশন ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে।