শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৪:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

দৌলতদিয়ায় ছাত্রদল কর্মী হত্যার দুই আসামি গ্রেপ্তার

দৌলতদিয়ায় ছাত্রদল কর্মী হত্যার দুই আসামি গ্রেপ্তার

ঢাকা প্রেস
রাজবাড়ী প্রতিনিধি:-


 

রাজবাড়ী: দৌলতদিয়া যৌনপল্লীতে ছাত্রদল কর্মী ফারুক সরদারকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
 

গত সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতদিয়া ঘাট এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এই দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি ফজল শেখ (৪০) এবং তদন্তে প্রাপ্ত আসামি ইউসুফ মন্ডল (৩০)। উভয়ই গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের বাসিন্দা।
 

নিহত ফারুক সরদার দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন। গত ১২ অক্টোবর রাতে তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 

এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।