শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩০:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শিক্ষায় সাফল্য, জীবনে বঞ্চিত: গুলিতে নিহত নাফিসা

শিক্ষায় সাফল্য, জীবনে বঞ্চিত: গুলিতে নিহত নাফিসা

ঢাকা প্রেস নিউজ
 

দেশের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিনটি নাফিসা হোসেন মারওয়ার পরিবারের জন্য আনন্দ আর শোকের মিশেলে ভরা। দেশের হাজার হাজার শিক্ষার্থীর মতো নাফিসাও ৪.২৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু আন্দোলনে নিহত হওয়ায় সে আর তার সাফল্যের আনন্দ উপভোগ করতে পারবে না।
 

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া ১৭ বছর বয়সী নাফিসা গত ৫ আগস্ট সাভারে পুলিশের গুলিতে নিহত হয়। আন্দোলনের সম্মুখসারিতে থেকে নিজের জীবন দিয়েছিল সে।
 

নাফিসার বাবা আবুল হোসেন জানান, মেয়ের লেখাপড়ার জন্য তিনি অনেক কষ্ট করেছেন। কিন্তু রাজনীতির আগুনে পুড়ে মেয়েকে হারিয়েছেন। নাফিসা তার বাবার কথা না শুনে আন্দোলনে যোগ দিয়েছিল। শেষবারের মতো ফোনে বাবাকে বলেছিল, "আব্বু, আমি মরে যামু। লাশটা নিও।"
 

নাফিসার মৃত্যুতে তার পরিবারের পাশাপাশি সমাজের বিভিন্ন মহল শোকাহত। একজন মেধাবী ছাত্রী হারিয়ে দেশ হারিয়েছে তার একটি ভবিষ্যৎ।