শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩০:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

আশুলিয়ায় ১০ টন নিষিদ্ধ পলিথিনসহ ট্রাক জব্দ, দুই গ্রেপ্তার

আশুলিয়ায় ১০ টন নিষিদ্ধ পলিথিনসহ ট্রাক জব্দ, দুই গ্রেপ্তার

ঢাকা প্রেস
আশুলিয়া প্রতিনিধি:-


 

ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ায় ১০ টন নিষিদ্ধ পলিথিন বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় পুলিশের একটি অভিযানে এই ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ লাখ টাকা।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া জেলার আদমদিঘী থানার বাসিন্দা মো. রাব্বি হোসেন (২৩) এবং মো. তামিম হোসেন (২২)। তারা ঢাকার বাবু বাজার থেকে এই পলিথিনগুলো লোড করে বগুড়া রেলস্টেশনের হাড্ডিপট্টি এলাকায় নিয়ে যাচ্ছিল।
 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। জব্দকৃত পলিথিনের মালিক বলে দাবি করা হয় ঢাকার বাবু বাজারের মেসার্স আলম ট্রেডার্সকে।
 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।