শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পলাশবাড়ীতে সোনালীকা ডে উপলক্ষে বার্ষিক সার্ভিস ও মতবিনিময়

পলাশবাড়ীতে সোনালীকা ডে উপলক্ষে বার্ষিক  সার্ভিস ও মতবিনিময়

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-


গাইবান্ধার পলাশবাড়িতে এসিআই মোটরস লিঃ কোম্পানির আয়োজনে সোনালীকা ডে -২০২৪ উপলক্ষে বার্ষিক সার্ভিসিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


 

পলাশবাড়ীতে সোনালীকা ডে উপলক্ষে বার্ষিক  সার্ভিস ও মতবিনিময়



১৫ ই অক্টোবর সোমবার পলাশবাড়ী উপজেলার মহদীপুরে দিনব্যাপী স্থানীয় ডিলার ওয়াহেদুজ্জামান সরকার এর সভাপতিত্বে সভায় এসিআই কোম্পানির সোনালিকা ট্রাক্টরের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলার এরিয়া ম্যানেজার রফিকুল করিম,রংপুর এরিয়া ম্যানেজার তোতা মিয়া,গাইবান্ধার রিকভারি টেরিটোরি ম্যানেজার আশরাফুল ইসলাম, গাইবান্ধা এরিয়ার সার্ভিস ইন্জিনিয়া নাইমুর রহমান, রংপুর এরিয়ার সার্ভিস ইন্জিনিয়ার জুবায়ের খান ছাড়াও স্থানীয় ব্যাবসায়ীক,মালিক, ড্রাইভার গন উপস্থিত ছিলেন।

 

পলাশবাড়ীতে সোনালীকা ডে উপলক্ষে বার্ষিক  সার্ভিস ও মতবিনিময় — ছবি ২



অনুষ্ঠানে ট্রাক্টর চালক ও মালিকদের চেকআপ করানোর জন্য বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চেক আপ বুথ খোলাহয়। অন্যান্য বুথগুলির মাঝে রয়েছে, পার্টস প্রদর্শনী, রেজিস্ট্রেশন বুথ, ট্রাক্টর এক্সচেঞ্জ বুথ,সহ ছয়টি স্টল বসানো হয়। নতুন ট্রাক্টর বিক্রয় অনুসন্ধান বুথ,বসানো হয়। দিন ব্যাপী কোম্পানির মেকানিক ও ইঞ্জিনিয়ার দ্বারা ১০৫ ট্রাক্টর বিনামূল্যের সার্ভিসিং করা হয়। এছাড়াও ট্রাক্টর বুকিং দিলে আকর্ষণীয় অফার হিসেবে একটি স্মার্ট ফোন বিনামূল্যে প্রদান করা হয়।

 

পলাশবাড়ীতে সোনালীকা ডে উপলক্ষে বার্ষিক  সার্ভিস ও মতবিনিময় — ছবি ৩



চালক ও মালিকদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জন্য বেলুন ফাটানো, ঝুড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াই খেলা, র‍্যাফেল ড্র সহ নানা ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান টি সন্ঞ্চালনা করেন টেরিটরি ম্যানেজার সনজিত চন্দ্র শীল।