শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুড়িগ্রামে ৬০ বোতল ইস্কাফসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ৬০ বোতল ইস্কাফসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার একটি চৌকস টিম গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখ দুপুর আনুমানিক ০২:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউপি এলাকা থেকে বডিতে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় মাদক পরিবহনের সময় বগুড়া জেলার ধুপচাচিয়া থানাধীন পূর্ব আলোহালী এলাকার মোছা: বন্যা আক্তার সুমি (২৪),  সান্তাহার পৌরসভা এলাকার মোছাঃ দুলালী আক্তার (২৯) ও মোছাঃ রেনুকা বেগম(৫৮) দেরকে ৬০ বোতল ইস্কাফ সহ হাতেনাতে গ্রেফতার করে। 

 

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী বলেন, কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩ জন মহিলা মাদক কারবারিকে ৬০ বোতল ইস্কাফসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এই সংক্রান্তে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।  

 

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।