শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩০:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ছেলের ফলাফল শুনে রায়হানের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন

ছেলের ফলাফল শুনে রায়হানের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন

ঢাকা প্রেস
নোয়াখালী প্রতিনিধি:-


গত ৫ আগস্ট, বাড্ডায় বিজয় মিছিলে যোগদান করার সময় পুলিশের গুলিতে নিহত হন মো. রায়হান। তার মৃত্যুতে গোটা দেশ শোকাহত হয়ে পড়ে। রায়হানের মৃত্যুর প্রায় আড়াই মাস পর, তার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জিপিএ ২.৯২ নিয়ে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

 

রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজী বাড়ির মো. মোজাম্মেল হোসেন ও আমেনা দম্পতির একমাত্র ছেলে। তিনি রাজধানীর গুলশান কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।  

ছেলের এই ফলাফল শুনে রায়হানের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন। তাদের একমাত্র সন্তানকে হারিয়ে তারা এখনও শোকাহত। রায়হানের বাবা মো. মোজাম্মেল হোসেন বাড্ডায় একটা বাড়িতে কেয়ারটেকারের চাকরি করতেন। রায়হান পাশেই একটা মেসে থাকতেন।
 

রায়হানের এই অকাল মৃত্যুতে তার পরিবারের পাশাপাশি সহপাঠী এবং শিক্ষকবৃন্দও মর্মাহত। তারা সবাই মনে করেন, রায়হান মেধাবী ছাত্র ছিল এবং ভবিষ্যতে দেশের জন্য অনেক কিছু করতে পারত।