সর্বশেষ সংবাদ — পাতা ৪২৮
প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকে
ঢাকা প্রেস নিউজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা একটি বৈঠকে বসেছেন। রোববার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার পর বৈঠকটি শুরু হয় এবং এটি এখনও চলমান। জানা গেছে, দুপুর পৌনে ১টায় নিজের দপ্তরে পৌঁছান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। এরপর তিনি মিনি কনফারেন্স রুমে উপস্থিত...
সরিষার হলুদ ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন
পাবনার বেড়া ও শাহাজাদপুর উপজেলার সীমান্ত দিয়ে প্রবাহিত হুড়াসাগর নদী এবং করশালিখা গ্রামের পলি মিশ্রিত মাঠে এবার সরিষার ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে। পুরো মাঠজুড়ে দিগন্তরেখা পর্যন্ত হলুদের বিস্তার। চরের ফসলি মাঠের চারপাশে ছড়িয়ে আছে সরিষার মিষ্টি গন্ধ আর সৌরভ। গার হলুদ বর্ণের এই ফুলে মধু আহরণের জন্য মৌ-মাছিরা গুনগুন করছে। সরজমিনে গিয়ে দেখা যায়, দূর থে...
পার্বত্য উপদেষ্টা: প্রধান উপদেষ্টা লোক দেখানো পরিবর্তন চান না
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুধু লোক দেখানো পরিবর্তন চান না, বরং তিনি এমন এক পরিবর্তন চান যা সবার জন্য সঠিক ও নির্ভয়ে চর্চা করা যাবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা শনিবার (২১ ডিসেম্বর) রাঙ্গামাটির মোনঘরের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। ...
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে
ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট এবং দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে ভোর ৫টা ২০ মিনিট থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। একই কারণে পাটুরিয়া-দ...
দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি: ধর্ম বিষয়ক উপদেষ্টা
ঢাকা প্রেস নিউজ অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মন্তব্য করেছেন যে, এই দেশ কোনো রাজনৈতিক দলের কাছে ইজারা দেওয়া হয়নি। শনিবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজার ইসলামিক রিসার্চ সেন্টারের ২১তম বার্ষিক সভায় তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা আরও বলেন, কয়েক মাসের মধ্যে ১৬-১৭ বছরের জটিলতা দূর করা সম্ভব নয়, তবে ইতোমধ্যে সংস্কা...
সিলেটের গোয়াইনঘাট সদ্য যুবদল নেতা কাশেমের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ
সিলেট গোয়াইনঘাট উপজেলায় মাদক , চোরা কারবারি , টাকা ছিনতাই , বাড়িঘর লুটপাট , সংখ্যালঘুদের ওপর নির্যাতনসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সন্ত্রাসী আবুল কাশেমের বিরুদ্ধে । গত ৫ অগাষ্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুনভাবে দেশ স্বাধীন হলেও ফ্যাসিবাদী সরকারের দোসররা পালিয়ে কিংবা দেশত্যাগ করলেও তাদের অনেকেই লেব...
সাংবাদিক হত্যাচেষ্টার অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিক ওমর ফারুক মাসুমের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মাসুম বিচারপ্রার্থীকে মারধরের প্রতিবাদ করলে এই হামলার শিকার হন। শনিবার (২১ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী ওমর ফারুক মাসুম নিজেই লোহাগাড়া থানায় মামলাটি করেন। মামলায় ১৩ জনকে নামীয় আসামি এবং ১০-১২ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এজাহ...
লাকসামে সরকারি খালের মাটি হরিলুট
লাকসাম উপজেলার অশ্বদিয়া সরকারি খালের মাটি হরিলুট করা হচ্ছে। প্রতিদিন প্রায় ৪-৫ টি ভেকুর দিয়ে মাটি তুলে সেই মাটি ট্রাক্টরের মাধ্যমে হরিলুট করছে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট। মহলটি দিনরাতে সমান তালে খাল খননের মাটি লুট করে বিক্রি করছে। উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়ন অশ্বদিয়া গ্রামে গিয়ে দেখা যায়, বিজরা-নোয়াপাড়া সরকারি খাল পাড়ের মাটি কেটে কৃষি জমিতে বড়...
ইজতেমার উদ্দেশে যাওয়ার পথে কুড়িগ্রাম ব্রহ্মপুত্রে নৌ-ডাকাতি
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে রৌমারী-চিলমারী নৌপথে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের দুইশ’ বিঘার চরের কাছে ইজতেমার উদ্দেশে যাওয়া একটি যাত্রীবাহী নৌকায় এই ডাকাতির ঘটনা ঘটে। দুটি ডিঙি নৌকায় করে ১৬-১৭ জনের ডাকাত দল যাত্রীবাহী নৌকার গতিরোধ করে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে টাকাপয়সা কেড়ে নেয়। নৌকার মাঝ...
ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে আজ রবিবার ভোর থেকে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিসি (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন) এর আরিচা আঞ্চলিক অফিসের তথ্য অনুযায়ী, রবিবার ভোর ৫টা ২০ মিনিটে ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রো-রো ফেরি খানজাহান আলী মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে ন...
পদ্মার কুয়াশাচ্ছন্ন বুকে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ
চাঁদপুরের হরিনা এলাকায় পদ্মা নদীতে কীর্তনখোলা-১০ এবং প্রিন্স আওলাদ-১০ নামের দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) রাতে এই দুর্ঘটনায় উভয় লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (২২ ডিসেম্বর) সকালে দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক। সূত্র জা...
নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা
নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় ব্যাডমিন্টন খেলার সময় দুর্বৃত্তদের গুলিতে ছাত্রদল কর্মী হুমায়ূন কবির নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ূন কবির স্থানীয় মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য এবং পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে ছিলেন। স্বজন ও স্থানীয়রা জানান, হুমায়ূন ব্যাডমিন্টন খেলছিলেন, তখন শাহ আলম...
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে সংঘটিত একাধিক দুর্ঘটনায় ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে প্রাণ হারিয়েছেন ১ জন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে, মুন্সীগঞ্জের শ্রীনগরে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে চারটি দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মতে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে গিয়ে এ...
শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
ঢাকা প্রেস নিউজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩শ’ কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২২ ডিসেম্বর) সকালে দুদকের সূত্রে এ তথ্য জানা গেছে। বিস্তারিত আসছে..........
আবারও আসবে সেই চেয়ারে, বসবে জনগণের কল্যাণে।
উপজেলা পরিষদের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন আলহাজ্ব মাকসুদ হোসেন। তাঁর নেতৃত্ব ও কৌশলের ধারে কেউ পৌঁছাতে পারেনি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির চেয়েও বেশি কাজ করে যাচ্ছেন তিনি, এমনকি চেয়ারে না বসেও। নিজের অর্থায়নে নিয়মিত উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব মাকসুদ হোসেন জনগণের সেবায় নিবেদিত...
ভারত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে ১১৮ রানের লক্ষ্য দিয়েছে।
রোববার, ২২ ডিসেম্বর, মালয়েশিয়ার বায়েওমাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। ভারতীয় ব্যাটিং লাইন আপের শুরুটা নড়বড়ে হলেও গোঙ্গাদি তৃষার দায়িত্বশীল ব্যাটিং তাদের লড়াকু স্কোর এনে দেয়। ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তৃষা দলের পক্ষে সবচেয়ে বড় অবদান রাখেন। প্রথম উইকেটটি আসে দলীয় ২৩ রান...
আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দিতে হবে: জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জনগণের শক্তি রক্ষা করতে হবে, না হলে ক্ষমতা জনগণের হাত থেকে চলে যাবে। একই সঙ্গে তিনি আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দেওয়ারও আহ্বান জানান। তিনি জানান, এটি সম্ভব হবে শুধুমাত্র জনগণের শক্তির মাধ্যমে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউনহল প্রাঙ্গণের মুক্তমঞ্চে গণসংহতি আন্দোল...
দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করার নির্দেশ
ঢাকা প্রেস নিউজ ভারতের দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) মহানগরীর সব স্কুলকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআই, টাইমস অব ইন্ডিয়া এবং ডেকান হেরাল্ডের পৃথক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (২১ ডিসেম্বর) দিল্লির সব স্কুলে ভর্তি প্রক্রিয়ার সময় অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের সনাক্ত...






























