বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৭:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •

প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকে

প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকে

ঢাকা প্রেস নিউজ

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা একটি বৈঠকে বসেছেন।
 

রোববার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার পর বৈঠকটি শুরু হয় এবং এটি এখনও চলমান।
 

জানা গেছে, দুপুর পৌনে ১টায় নিজের দপ্তরে পৌঁছান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। এরপর তিনি মিনি কনফারেন্স রুমে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করেন।
 

বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠক শেষে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
 

এর আগে, আজ বেলা সাড়ে ১১টার পর থেকে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানোর বিরুদ্ধে জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা দল বেঁধে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন।
 

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, তারা উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন।
 

তবে বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য ৭৫ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের জন্য ২৫ শতাংশ কোটা রাখা হয়।
 

এই সিদ্ধান্তের প্রতিবাদে, আগামী মঙ্গলবার দেশের সব অফিসে এক ঘণ্টার কলমবিরতি কর্মসূচি পালন করবেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।