বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৭:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •

সাতক্ষীরায় বড় মাছের চাহিদা থাকালেও ভালো দাম পাচ্ছে না মৎস্য চাষিরা 

সাতক্ষীরায় বড় মাছের চাহিদা থাকালেও ভালো দাম পাচ্ছে না মৎস্য চাষিরা 

ঢাকা প্রেস
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি:-


সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নের খানপুর গ্রামের মৃত: আব্দুল হান্নানের ছেলে আবু সাঈদ ও আবু জাহিদ দুই ভাই মিলে এই মৎস্য খামার গড়ে তোলেন এলাকার বিভিন্ন জায়গায়। দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে এই মৎস্য চাষ করে আসছেন তারা দুই ভাই, এদের দেখে এলাকায় নতুন মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছে অনেকেই। 

 

সাতক্ষীরায় বড় মাছের চাহিদা থাকালেও ভালো দাম পাচ্ছে না মৎস্য চাষিরা 


মৎস্য উদ্যোক্তা আবু জাহিদ জানান আমাদের এখন ছয় থেকে সাতটা মাছের প্রজেক্ট আছে। সব মিলিয়ে ১২০ থেকে ১৩০ বিঘা জমিতে এই মাছের চাষ করে আসছি। আমরা এই জমিগুলো লিস নিয়ে মাছের প্রজেক্ট তৈরি করছি, দীর্ঘদিন ধরে এই মাছ চাষের সাথে যুক্ত আছি। আমাদের দেখে আরো অনেকেই মাছ চাষের জন্য উদ্বুদ্ধ হচ্ছে। আমাদের কয়েকটা প্রজেক্টে পাবদা মাছের চাষ করি, আর কিছুদিন গেলে পাবদা গুলো বাজারজাত করা হবে। কিন্তু অন্য বছরের তুলনায় মাছের ভালো দাম না থাকার কারণে আমাদের মতন মৎস্য চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই বাজারে মাছের চাহিদা অনুযায়ী মাছের দামটাও স্বাভাবিক নিয়মে ফিরে আসুক তাতে আমাদের মত মৎস্য চাষিরা অনেক লাভবান হতে পারবে। 
 

মৎস্যচাষি আনারুল ইসলাম বলেন, আমি আবু সাঈদ ভাইয়ের ঘরের পাশে আমার ঘের কিন্তু অত্র এলাকার ভেতরে আবু সাঈদ ভাইয়ের মত মৎস্য চাষী কম আছে, দীর্ঘদিন ধরে মাছ চাষে উদ্বুদ্ধ আছে। আমাদের এলাকার আশেপাশে চেয়ে এই প্রজেক্টে অনেক বড় মাছ হয়ে থাকে প্রতিবছর, আজ যে মাছগুলো ধরেছে প্রতি কেজি আনুমানিক পাঁচ থেকে ছয় কেজির ও বেশি, পাশাপাশি পাবদা চাষ করেন এই আবু সাঈদ। কিন্তু মাছ হিসাবে মাছের চাহিদা অনেক বেশি থাকলেও ভালো দাম পাচ্ছে না মৎস্য চাষিরা, মাছের ভালো দাম থাকলে অনেক লাভবান হত মৎস্য চাষিরা। 
 

মৎস্য উদ্যোক্তা আবু জাহিদ বলেন আজকে আমার এই মাছের প্রজেক্টে প্রথমে একটানে প্রায় ২০০ থেকে ২২০ মন বাজারজাত করা হচ্ছে। এগারো খানা অক্সিজেন গাড়ি নিয়ে এসেছি, প্রতি গাড়িতে বাইশ মন করে মাছ ধরে। বাজারে বড় মাছের চাহিদা থাকলেও মাছের দাম অনেক কম, মাছের ভালো দাম থাকলে অনেক লাভবান হতে পারতাম। আমরা চাই মাছের বাজার স্বাভাবিক হক, যাতে করে আমাদের মতন মৎস্য চাষিরা অনেক লাভবান হতে পারে।