বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৭:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •

পার্বত্য উপদেষ্টা: প্রধান উপদেষ্টা লোক দেখানো পরিবর্তন চান না

পার্বত্য উপদেষ্টা: প্রধান উপদেষ্টা লোক দেখানো পরিবর্তন চান না

ঢাকা প্রেস,রাঙ্গামাটি প্রতিনিধি:-

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুধু লোক দেখানো পরিবর্তন চান না, বরং তিনি এমন এক পরিবর্তন চান যা সবার জন্য সঠিক ও নির্ভয়ে চর্চা করা যাবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা শনিবার (২১ ডিসেম্বর) রাঙ্গামাটির মোনঘরের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
 

তিনি আরও বলেন, "ড. মুহাম্মদ ইউনূস সেই পরিবর্তন চান যা সবার জন্য আসবে এবং ৫ আগস্টের যে পরিবর্তন এসেছে, তা সবার জন্য। অধিকার সবার জন্য, এবং এই অধিকার প্রতিষ্ঠার জন্যই এই পরিবর্তন এসেছে।"
 

সুপ্রদীপ চাকমা আরও উল্লেখ করেন, "আমরা যখন আমাদের অধিকার প্রতিষ্ঠা করি, তখন আমাদের উচিত দেশ, রাষ্ট্র ও সংবিধানের প্রতি আমাদের দায়িত্বও পালন করা।"
 

মোনঘরের সুবর্ণজয়ন্তী উদযাপনের সমাপনী অধিবেশনের আলোচনা সভায় রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

আলোচনা সভার পর মোনঘরের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।