বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৮:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

ঢাকা প্রেস,নরসিংদী প্রতিনিধি:-

 

নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় ব্যাডমিন্টন খেলার সময় দুর্বৃত্তদের গুলিতে ছাত্রদল কর্মী হুমায়ূন কবির নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
 

নিহত হুমায়ূন কবির স্থানীয় মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য এবং পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে ছিলেন।
 

স্বজন ও স্থানীয়রা জানান, হুমায়ূন ব্যাডমিন্টন খেলছিলেন, তখন শাহ আলম ও টিটু নামের দুই ব্যক্তি তাকে মসজিদের পাশে ডেকে নিয়ে যায়। সেখানেই তাকে গুলি করে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় হুমায়ূনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।