বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৭:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •

ধানখেত থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

ধানখেত থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

ঢাকা প্রেস,কুয়াকাটা প্রতিনিধি:-

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামে এক বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি ৪ ফুট দৈর্ঘ্যের এবং এটি এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা উদ্ধার করেন।
 

রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাজেম আলী হাওলাদারের ধানখেতের জালে আটকা পড়ে সাপটি। খবর পেয়ে, এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর উদ্ধারকর্মী মাসুদ হাসান ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন। মাসুদ হাসান জানান, সাপটি কালো রঙের শরীরে হলুদ ডোরায় ঢাকা ছিল এবং কৃষকের ধানখেতে জালের মধ্যে আটকা পড়েছিল। তারা সাপটিকে নিরাপদে উদ্ধার করে পরে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন। সাপটিকে স্থানীয়রা "দু'মুখো সাপ" নামেও চেনেন।
 

কৃষক কাজেম আলী বলেন, "আমার ধানক্ষেতের পাশের জালে সাপটি আটকা পড়ে। আমরা সাপটি মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সদস্যরা এসে সাপটি উদ্ধার করেন।"
 

এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর টিম লিডার রাকায়েত আহসান জানান, শঙ্খিনী সাপটি সাধারণত শান্ত ও লাজুক স্বভাবের। মানুষ থেকে এসব সাপ দূরে থাকে এবং বিরক্ত করলে শরীর পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে। সুতরাং, এটি মানুষের জন্য হুমকি নয়। তবে শিকারে দ্রুত এবং অন্য বিষাক্ত সাপ খেয়ে সাবাড় করে দেয়।
 

তিনি আরও জানান, সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়েছে। চলতি বছরে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।