বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৯:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দিতে হবে: জোনায়েদ সাকি

আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দিতে হবে: জোনায়েদ সাকি

ঢাকা প্রেস,ময়মনসিংহ প্রতিনিধি:-

 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জনগণের শক্তি রক্ষা করতে হবে, না হলে ক্ষমতা জনগণের হাত থেকে চলে যাবে। একই সঙ্গে তিনি আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দেওয়ারও আহ্বান জানান। তিনি জানান, এটি সম্ভব হবে শুধুমাত্র জনগণের শক্তির মাধ্যমে।
 

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউনহল প্রাঙ্গণের মুক্তমঞ্চে গণসংহতি আন্দোলন ময়মনসিংহের আয়োজনে 'কেমন বাংলাদেশ চাই' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।
 

জোনায়েদ সাকি আরও বলেন, "শেখ হাসিনা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে দুঃশাসন কায়েম করেছে, সেই ব্যবস্থা এখনও বহাল তবিয়তেই রয়েছে। সংবিধানে জনগণকে ক্ষমতার কেন্দ্রে রাখা হলেও, ৫৩ বছরে জনগণ তা উপভোগ করতে পারেনি। বর্তমান রাজনৈতিক ব্যবস্থা ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী। যারা ক্ষমতায় আসে তারা এই ব্যবস্থাকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে। শেখ হাসিনা তার সর্বোচ্চ উদাহরণ সৃষ্টি করেছেন।" তাই, এই ব্যবস্থার পরিবর্তন জরুরি বলে তিনি উল্লেখ করেন।
 

গণসংহতি আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজীবের সভাপতিত্বে ও সদস্য সচিব এ আর এম মুসাদ্দিক আসিফের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশিদ নিলু, মনির উদ্দিন পাপ্পু, জাতীয় পরিষদের সদস্য শামসুল আলম ও অমিত হাসান দিপু, সম্মিলিত পেশাজীবী সংহতির আহ্বায়ক মির্জা নাজমুল হুদা, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদসহ অনেকে।