বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৮:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ):-

 

ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট এবং দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
 

রবিবার (২২ ডিসেম্বর) বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে ভোর ৫টা ২০ মিনিট থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটেও সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
 

এই সময়ে, রো-রো ফেরি খানজাহান আলী যাত্রী ও যানবাহনসহ পদ্মা নদীর মাঝখানে নোঙর করতে বাধ্য হয়। ফেরিগুলো—চিত্রা, হামিদুর রহমান ও ধানসিঁড়ি আরিচা ঘাটে এবং শাহ আলী ও কিষাণী কাজিরহাট ঘাটে লোড-আনলোডের অপেক্ষায় ছিল।
 

অন্যদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে দুটি ফেরি—হাসনাহেনা ও কেরামত আলী যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মার মাঝখানে নোঙর করে ছিল। সাতটি ফেরি—বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ডা. গোলাম মাওলা, বনলতা, শাহ পরান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কুমিল্লা ও বাগাইর লোড-আনলোডের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে ছিল, এবং ফেরি ফরিদপুর ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পন্টুনে বাঁধা ছিল।
 

আরিচা কার্যালয়ের সূত্রে আরও জানা যায়, রাতে কুয়াশা কম থাকলেও, সকাল বেলায় ঘন কুয়াশা পড়ায় নৌপথের দৃশ্যমানতা কমে যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।