বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৮:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •

ঢাকায় সোমবার বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে যান চলাচলে বিশেষ নির্দেশনা

ঢাকায় সোমবার বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে যান চলাচলে বিশেষ নির্দেশনা

ঢাকা প্রেস নিউজ

 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার (২৩ ডিসেম্বর) শুরু হচ্ছে বিপিএল টি-২০ মিউজিক ফেস্ট। এই বিশেষ আয়োজনের জন্য সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তিনটি নির্দেশনা জারি করেছে।
 

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর ২টা থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিপিএল টি-২০ মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হবে।
 

এই উপলক্ষে শেরেবাংলা স্টেডিয়াম ও মিরপুর-১০ গোলচত্বর এলাকায় চলাচলকারী যানবাহনগুলোকে ১টা দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত নিম্নলিখিত নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে:
 

নির্দেশনাবলি:

১. মিরপুর-১ থেকে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলো সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবেন।
 

২. মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন এলাকা অতিক্রমকারী যানবাহনসমূহ অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবেন।
 

৩. আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে মিরপুর-১ ও মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ মিরপুর-১০ গোলচত্বর পরিহার করে আগারগাঁও থেকে বাঁয়ে মোড় নিয়ে শ্যামলী শিশুমেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং পর্যন্ত যাবে।
 

এই নির্দেশনাবলি কার্যকর করা হবে যাতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা এবং যানজট এড়ানো যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।