বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৭:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •

অ্যাম্বুলেন্স-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল কৃষি কর্মকর্তার

অ্যাম্বুলেন্স-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল কৃষি কর্মকর্তার

ঢাকা প্রেস,পটুয়াখালী প্রতিনিধি:-

 

পটুয়াখালী জেলার বাউফলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মিলন হাওলাদার (৩০), এক কৃষি কর্মকর্তা। রোববার (২২ ডিসেম্বর) সকালে বাউফল সদর উপজেলার ভুবন সাহার কাচারি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
 

নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। তিনি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের পুত্র।
 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকালে সিএনজিচালিত অটোরিকশায় কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়, ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মিলন গুরুতর আহত হন। তাকে দ্রুত বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, অ্যাম্বুলেন্স ও অটোরিকশার চালকরা পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা চলছে।